মা উড়ালপুল থেকে নামার সময় ফের দুর্ঘটনা, মৃত শিবপুরের ছাত্র

ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত শিবপুর আইআইইএসটির এক পড়ুয়া। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটে রবিবার সকালে।

ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত শিবপুর আইআইইএসটির এক পড়ুয়া। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটে রবিবার সকালে। রাজারহাটে পরীক্ষা দিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটে উল্টে যায়।

মা উড়ালপুল থেকে নামার সময় ফের দুর্ঘটনা, মৃত শিবপুরের ছাত্র

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, রবিবার সকালে মা উড়ালপুল থেকে একটি গাড়ি দ্রুত নামছিল। উড়ালপুল থেকে নামার পর মেট্রোপলিটনের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বাইপাসের হাসপাতালে নিয়ে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। পরে হাসপাতালেই মারা যায় এক ছাত্র।

দুর্ঘটনার জেরে বাইপাসে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মা উড়ালপুল থেকে নামার সময় ফের দুর্ঘটনা, মৃত শিবপুরের ছাত্র

দিন কয়েক আগে বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দুর্ঘটনায় স্থানীয় দুই ছাত্রের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল গোটা এলাকা। একাধিক বাসে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনাও ঘটে। ঘটনাটি ঘটেছিল বেলেঘাটা ট্রাফিক গার্ডের একেবারে সামনেই। তবে রবিবারের দুর্ঘটনাটি ঘটে প্রগতি ময়দান থানার অধীন এলাকায়। মা উড়ালপুর থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। পুলিশের বারবার সতর্কতা সত্ত্বেও যে চালকরা এখনও সতর্ক নন, এদিনের দুর্ঘটনা তারই প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+