মৃতার পাশে পড়ে অচৈতন্য মেয়ে-নাতি! চাঞ্চল্যকর ঘটনায় রহস্য ঘনীভূত

দক্ষিণ কলকাতার গড়ফায় বহুতলের ঘর থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। পাশেই ছিল মেয়ে ও নাতির অচৈতন্য দেহ। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দক্ষিণ কলকাতার গড়ফায় বহুতলের ঘর থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। পাশেই ছিল মেয়ে ও নাতির অচৈতন্য দেহ। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের সন্দেহ সপরিবারের আত্মহত্যা করতে চেয়েছিলেন ওই বৃদ্ধা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার চেষ্টা করে ওই পরিবার।

মৃতার পাশে পড়ে অচৈতন্য মেয়ে-নাতি! চাঞ্চল্যকর ঘটনায় রহস্য ঘনীভূত

পচা গন্ধ পেয়েছিলেন মঙ্গলবার। বুধবার সকালে এই গন্ধ আরও কিছুটা প্রকট হতেই পুলিশে খবর দেন বহুতলের আশপাশের বাসিন্দারা। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে ঘরের মেঝেয় তিনজন পড়ে। যার মধ্যে বৃদ্ধার দেহে পচন ধরেছে। সেই গন্ধই পাচ্ছিলেন প্রতিবেশীরা। আর ওই বৃদ্ধার মেয়ে ও নাতিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

অনুমান দিন কয়েক আগেই তারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার মেয়ের সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। তা নিয়েই মানসিক অবসাদে ভুগছিল ওই পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+