খিদিরপুরে রেষারেষির জেরে ফুটপাথে ট্রেলার, মৃত ১ শিশু, আহত ৪

দুই ট্রেলারের রেষারেষির জেরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম হয়েছেন ১২ বছরের এক বালক-সহ তিনজন। রেষারেষির জেরে বিদ্যুতের খুঁটি ভেঙে ফুটপাথে উঠে যায় ট্রেলারটি।

দুই ট্রেলারের রেষারেষির জেরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম হয়েছেন ১২ বছরের এক বালক-সহ তিনজন। রেষারেষির জেরে বিদ্যুতের খুঁটি ভেঙে ফুটপাথে উঠে যায় ট্রেলারটি। ঘাতক ট্রেলার একে একে পিষে দেয় একই পরিবারের চারজনকে। ঘুমন্ত অবস্থায় ট্রেলার তলায় আটকে পড়ে চারজন। সোমবার রাতে খিদিরপুরে ঘটে এই দুর্ঘটনা।

এই ঘটনায় চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অদ্যাবধি পরেই আট বছরের শিশুটির মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ১২ বছরের বালকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ট্রেলার ও চালককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

খিদিরপুরে রেষারেষির জেরে ফুটপাথে ট্রেলার, মৃত ১ শিশু, জখম শিশু-সহ ৩

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেফ ড্রাইভ সেভ লাইফের তোয়াক্কা না করেই শহরের রাস্তায় বেপরোয়া যান চলাচল করছে। রাতের শহরে বেপরোয়া ড্রাইভিং একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। তবু ফিরছে না হুঁশ। আবারও সেই বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে এক শিশুর মৃত্যু হল। তিনজন গুরুতর আহত হয়েছেন।

এবার রেষারেষি করতে গিয়ে ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ল একেবারে ফুটপাথে। বিদ্যুতের খুঁটি ভেঙে ফুটপাথে উঠে পিষে দেয় ঘুমন্ত সদস্যদের। চারজনকে ধাক্কা মারে ট্রেলারটি। এদের মধ্যে দু'জন আটকে যায় ট্রেলারে। স্থানীয়রাই জখম চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ট্রেলারটিকে আটক করে। গ্রেফতার করা হয়েছে চালককেও। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+