কুয়াশা ঢাকা শহরে একাধিক দুর্ঘটনা, মৃত ১, আহত ১
কুয়াশা ঘের শহরে সাতসকালে দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বেলেঘাটায় মেডিক্যাল বর্জের স্তুপে আগুনে আহত হয়েছেন একজন।
কুয়াশা ঘের শহরে সাতসকালে দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বেলেঘাটায় মেডিক্যাল বর্জের স্তুপে আগুনে আহত হয়েছেন একজন।

সোমবারের ভোরে শহর কলকাতায় একাধিক দুর্ঘটনা। ভোরে উল্টোডাঙা ফ্লাইওভারে এক বাইক আরোহী ধাক্কা মারেন একটি চার চাকার গাড়িতে। বাইক আরোহীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল হয়ে, নিয়ে যাওয়া হয় আরজি করে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত বাইক আারোহীর নাম তরুণ ঘোরই। বয়স ৩৫। পরে রেকার ভ্যান গিয়ে ভাঙা বাইকটিকে সরিয়ে নিয়ে যায়। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।
অন্যদিকে, সোমবার ভোরে কুয়াশার মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বেলেঘাটার ক্যানেল ওয়েস্ট রোডে। সেখানে মেডিক্যাল বর্জে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন।

আগুনে ভস্মীভূত স্থানীয় বেশ কয়েকটি ঝুপড়ি। আগুনের তাপে গলে যায় পাশের বাড়ির জলের ট্যাঙ্ক। একজন আগুনে গুরুতর আহত হন। পরে আগুন আয়ত্বে আনে দমকল।












Click it and Unblock the Notifications