বাসে করে সন্দেশখালির পথে শুভেন্দুরা, সায়েন্স সিটির সামনেই আটকালো পুলিশ
সন্দেশখালিতে ঢুকতে না দিলে অপেক্ষা করবেন শুভেন্দু অধিকারীরা। কলকাতা থেকে এই বার্তা দিয়েই রওনা দিল বিজেপি প্রতিনিধি দল। সোমবার সপ্তাহের শুরুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সন্দেশখালির দিকে সকলের নজর।
বিধানসভার রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারীরা। বাসে করে বিজেপি বিধায়করা সন্দেশখালি যাচ্ছেন। নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পরিমণ্ডলে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাসন্তী হাইওয়ের উপরেই শুভেন্দু অধিকারীদের বাস আটকে দেওয়া হয়েছে তাদের আর সন্দেশখালীর উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না এই বার্তা পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাই নিয়ে চলছে তুমুল চাপানউতোর। সায়েন্স সিটির সামনে আটকে দেওয়া হয়েছে বাস।
কারণ, সোমবার সকালেই বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ছয় বিজেপি বিধায়ককে এদিন সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুতে হইচই শুরু হয়ে যায়। চরম বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।
আজ সোমবার শুভেন্দু অধিকারীদের সন্দেশখালি যাওয়ার কথা। রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি গিয়েছেন। ফলে এই মুহূর্তে সন্দেশখালি রীতিমতো নজরে রয়েছে।
বিজেপি বিধায়কদের ঢুকতে দেওয়া হবে না সন্দেশখালিতে। এই কথা প্রশাসনিক স্তরে জানানো হয়েছে। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকে যেতে দেওয়া হচ্ছে না। অনেক আগে থেকেই ১৪৪ ধারা জারি করা রয়েছে। তারপরেও সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু ও বিজেপি বিধায়করা।
বিধানসভার বাইরে থেকে বাসে ওঠার আগেই পুলিশের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়। সেখানে যেতে বারণ করা হয় শুভেন্দু অধিকারীকে। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা রয়েছে। সেই বার্তা দেওয়া হয়। তবে কোনও কথাই শোনা হয়নি। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে কথা বলেন।
১৪৪ ধারা জারি আছে সেখানে। পাঁচজনকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়া যায়। ১৪৪ ধারায় পাঁচজনের বেশি যেতে পারেন না। এরপর যদি তাদের আটকায় তাহলে তারা অপেক্ষা করবেন। কিন্তু তাদেরকে আটকে রাখা যাবে না। এমনই বার্তা দিলেন শুভেন্দু।
বিধানসভা অধিবেশন থেকে শুভেন্দু অধিকারী সহ ছয় জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছেন। সন্দেশখালি কাণ্ডে তারা সাসপেন্ড হয়েছেন। মানুষের কথা বলে তারা সাসপেন্ড হয়েছেন। সেজন্য তারা গর্বিত। এমনই দাবি শুভেন্দুর। সন্দেশখালি জ্বলছে, মমতা হাসছে। বারংবার এই স্লোগান তোলা হয়।
বিধানসভার ভিতরে 'সঙ্গে আছি সন্দেশখালি' লেখা গেঞ্জি পরে বিজেপি বিধায়করা এসেছিলেন। সেই গেঞ্জি গায়ে চাপিয়ে সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications