প্রজাতন্ত্র দিবসে শহরকে সুরক্ষিত রাখতে বিশেষ তৎপরতা কলকাতা পুলিশের
প্রজাতন্ত্র দিবসে শহরকে সুরক্ষিত রাখতে বিশেষ তৎপরতা কলকাতা পুলিশের
প্রজাতন্ত্র দিবসে তিলোত্তমার নিরাপত্তায় এবার বিশেষ ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে। গোটা শহরকেই মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে। পাশাপাশি শহর ও শহরতলিতে কোনও অপ্রীতিকর ঘটনা রোধে হাওড়া ও বিধাননগর পুলিশও এই প্রয়াসে যোগ দিয়েছে বলে জানা যাচ্ছে।

তদারকির দায়িত্বে উচ্চপদস্থ আধিকারিকেরা
ইতিমধ্যেই কলকাতা পুলিশ জানিয়েছে যে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় শহরের প্রতিটি কোনা সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হবে। এই জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিনভর পুরো শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তদারকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রেড রোডের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা
উচ্চপদস্থ পুলিশি কর্মকর্তাদের মতে, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময়ও বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হবে। আধুনিক অস্ত্রশস্ত্র সহ ছয় জন প্রহরীর গোটা এলাকার নজরদারির দায়িত্বে থাকবেন। পাশাপাশি স্নাইপার রাইফেল সহ পুলিশও পুরো অঞ্চল নিজেদের নজরে রাখবেন।

থাকছে তিন হাজার পুলিশ
রেড রোড এবং সংলগ্ন অন্যান্য রাস্তাগুলির আশেপাশে একাধিক বাঙ্কারও ইতিমধ্যে বসানো হয়েছে। পাশাপাশি আপদকালীন পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা সামাল দেওয়ার জন্য তিনটি তিনটি কুইক রেসপন্স টিমও থাকছে বলে জানা যাচ্ছে। একইসাথে ওই দিন প্যারেড দেখতে আসা দর্শকদের জন্য সেখানে ১০ টি পুলিশ সহায়তা বুথও থাকবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গোটা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে প্রায় তিন হাজার পুলিশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications