প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর পাড়ায় কড়া নাড়বেন অমিত শাহ

কলকাতা, ২৪ এপ্রিল : আজ রাজ্যে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিন দিনের সফরের প্রথম দিনেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কড়া নাড়তে চলেছেন।

সোমবার ভবানিপুর থেকেই তিনি রাজ্যে প্রচারের ঝড় তুলতে চাইছেন। এখন থেকেই তাঁর লক্ষ্যে ২০১৯ লোকসভা ভোট। আর তাঁর প্রথম টার্গেট মুখ্যমন্ত্রীর ভবানিপুর কেন্দ্র।

প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর পাড়ায় কড়া নাড়বেন অমিত শাহ

তাঁর রাজ্য সফরের প্রথম দিন থেকেই তিনি কলকাতাবাসীর মনজয়ে উঠে পড়ে লেগেছেন। সেই কারণেই তিনি তাঁর খবারের তালিকায় গুরুত্ব দিয়েছেন বাঙালিয়ানাকে। লুচি-ছোলার ডাল থেকে শুরু করে, লাঞ্চে ভাত-ডাল-সবজি, সঙ্গে কলকাতার রসগোল্লাও।

এদিন কলকাতায় এসে পৌঁছচ্ছেন তিনি। এদিন ভবানিপুরে ৭০ ও ৭১ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে যাবেন অমিত শাহ। কোন সভা নয়, এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করবেন তিনি। যাবেন ওয়ার্ডবাসীর বাড়িতে বাড়িতে। বিশেষ এই জনসংযোগ কর্মসূচিতে বেছে নেওয়া হয়েছে বেশ কিছু বাড়ি। এজন্য ভবানীপুরে প্রচারের জন্য ৫০০ জনসেবকও বেছে নেওয়া হয়েছে।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, অমিত শাহের সফরের জন্য বিশেষ মহড়া চালানো হয়েছে। দলের তরফ থেকে সমস্ত প্রস্তুতি সারা। ভবানিপুরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কলকাতার দলীয় কার্যালয়ে তিনি বৈঠক করবেন বিজেপি-র নেতৃবর্গের সঙ্গে। তারপর আগামীকাল উড়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানেও জনসংযোগ কর্মসূচি রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+