নৈহাটি বিস্ফোরণে গাফিলতি স্পষ্ট, তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ এনআইএয়ের

নৈহাটি বিস্ফোরণে গাফিলতি স্পষ্ট, তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ এনআইএয়ের

নৈহাটি বিস্ফোরণ কান্ডে নয়া মোড়! প্রশাসনের তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করল জাতীয় নিরাপত্তা এজেন্সি অর্থাৎ এনআইএ। গত বছর নৈহাটিতে গঙ্গার পাড়ে প্রবল বিস্ফোরণ হয়। কার্যত বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গঙ্গার ওপারেও এর প্রভাব ছিল। আকাশে মাশরুম ক্লাউডও তৈরি হয়ছিল। এই ঘটনার তদন্ত শুরু করে এনআউএ। ইতিমধ্যে এই ঘটনার চার্জশিট পেশ করে। এরপরেই প্রশাসনের তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ এনআইএ'য়ের।

নৈহাটি বিস্ফোরণে গাফিলতি স্পষ্ট, তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ এনআইএয়ের

প্রশাসনের তিন আমলার বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ

যথেষ্ট গুরুত্বপূর্ণ সুপারিশ। প্রায় একবছরের মাথায় প্রশাসনের তিন শীর্ষ আধকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ এনআইএয়ের। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী, বারাকপুরের পুলিশ সুপার মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। সুপারিশ খোদ জাতীয় নিরাপত্তা এজেন্সির ডিজি যোগেশ চন্দের মোদী। ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে সুপারিশপত্র পাঠিয়েছেন তিনি। দীর্ঘ একবছর ধরে তদন্ত চালায় এনআইএ। আর সেই তদন্ত শেষে যে চিঠি রাজ্যকে দেওয়া হয়েছে তাতে পুলিশের আধিকারিকদের গাফিলতি স্পষ্ট বলে জানায় এনআইএ। যদিও এই সুপারিশের চিঠি নবান্নে পৌঁছালেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

কি ঘটেছিল ঘটনা!

গত ৯ জানুয়ারি প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটি। গঙ্গার পাড়ে এই বিস্ফোরণর ঘটানো হয়। প্রবল এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চিড় ধরে কয়েকটি বাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় চুচুড়ার দিকে গঙ্গার পাড়ের কয়েকটি বাড়িও। একাধিক বাড়ির কাচ ভেঙ্গে যায়। বিস্ফোরণের মাত্রা এবং আকার দেখে অনেকেই এই ঘটনার পিছনে নাশকতার যোগ আছে বলে প্রশ্ন তুলতে থাকে। যদিও সেই সময় পুলিশের তরফে জানানো হয়, দিন কয়েক আগে নৈহাটিতে একটি বাজি কারখানায় অগ্নিকাণ্ডের পর উদ্ধার বিস্ফোরক নিষ্ক্রিয় করা হচ্ছিল সেখানে। কিন্তু তাতেও বিরোধীদের আটকানো যায়নি। অভিযোগ ছিল, শক্তিশালী বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে পুলিশ। এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানানো হয়। এরপর এই ঘটনার তদন্ত শুরু করে জাতীয় নিরাপত্তা এজেন্সি। সম্প্রতি সেই মামলায় এনআইএ তার বিশেষ কোর্টে চার্জশিট জমা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+