DA নিয়ে বেরোবে কি সমাধান সূত্র? রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেও অনড় অবস্থান যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের
ডিএ নিয়ে রাজ্যপালের আহ্বানে রাজভবনে যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা। শনিবার ডিএ নিয়ে অনশন তুলে নিতে অনুরোধ করেন রাজ্যপাল। তারপরে রবিবার আন্দোলনকারীদের প্রতিনিধিদের রাজভবনে যাওয়া।
ডিএ-র দাবি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন যৌথ সংগ্রামী মঞ্চের পাঁচ প্রতিনিধি। বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে তাঁরা রাজ্যপালের উদ্যোগের প্রশংসা করেন। সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে রাজ্যপাল যতটা সম্ভব করার চেষ্টা করবেন বলে তাঁদের জানিয়েছেন, দাবি যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের।

রাজভবনে সংগ্রামী মঞ্চের ৫ প্রতিনিধি
এদিন বেলা সাড়ে এগারোটা নাদাদ রাজভবনে যান যৌথ সংগ্রামী মঞ্চের ৫ প্রতিনিধি। তাঁরা হলেন, ভাস্কর ঘোষ, বিপুল রায়, দীপল বিশ্বাস, শ্রীবাস তেওয়ারি, ডঃ স্বপন বিশ্বাস। এঁদের মধ্যে ভাস্কর ঘোষ যান অ্যাম্বুলেন্সে করে। আধঘন্টাখানেক তাঁদের মধ্যে বৈঠক হয়। এইসব নিজেদের দাবিপত্র তুলে দেন যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা।

রাজ্যপালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তাঁরা বলেন, রাজ্যপালের কাছে তাঁরা আবেদন করেছেন, যাতে তিনি মধ্যস্থতা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ব্যবস্থা করেন। বিভিন্ন জায়গায় ডিএ নিয়ে আন্দোলন করা সরকারি কর্মীদের যে হুমকি দেওয়া হচ্ছে তা নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। পাশাপাশি যাঁরা আন্গোলনে সামিল হয়েছে, তাঁদের বিরুদ্ধে যাতে কোনও প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয়, তার জন্যও আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে। যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা দাবি করেছেন, রাজ্যপাল জানিয়েছেন, সহাভূতির সঙ্গে বিষয়টি তিনি বিবেচনা করছেন এবং সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে তিনি সরকারের কাছে তাঁর সুপারিশ করবেন। নিজে সরকারি কর্মী হওয়ায় দাবি যথার্থ বলেও জানিয়েছেন রাজ্যপাল। যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধি ভাস্কর ঘোষ ডিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তুলেছেন। অনশন তুলে নেওয়ার রাজ্যপালের আবেদন প্রসঙ্গে তাঁরা বলেছেন, সরকার ইতিবাচক ভূমিকা নিলে অনশন প্রত্যাহার করা হবে।

কী কী দাবি
ডিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি করা হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের তরফে। সঙ্গে বকেয়া ডিএ মেটানোর দাবি করা হয়েছে। শূন্যপদগুলি পূরণের দাবিও করা হয়েছে। পাশাপাশি অস্থায়ীদের স্থায়ী করার দাবি করা হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের তরফে।
প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা প্রয়োজন, শহিদ মিনারে সরকারি কর্মীদের ধর্না এদিন ৪৫ দিনে পড়েছে। অন্যদিকে অনশন আন্দোলন পড়েছে ৩১ জিনে। শনিবার সন্ধেয় আরও এক অনশনকারী ইন্দ্রজিৎ মণ্ডল অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে নিয়ে দুজন অনশনকারী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন।
|
অনশন তুলে নিয়ে রাজ্যপালের আহ্বান
রবিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস টুইট করে আন্দোলনকারীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন। টুইটে তিনি বলেন, সরকারি কর্মীদের অনশন আন্দোলন চতুর্থ দিনে পা দিয়েছে। তিনি বলেন, ভাইদের মূল্যবান জীবন গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক, বলেন তিনি।












Click it and Unblock the Notifications