দুর্নীতিতে যুক্ত নেতারা একসঙ্গে! হচ্ছে সার্কাস, ব্রিগেড নিয়ে প্রতিক্রিয়া মোদীর দলের
ব্রিগেডের বিরোধী সভার সমালোচনায় বিজেপি। দেশের দুর্নীতিতে যুক্ত নেতারা একসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে মিত হয়েছেন অভিযোগ করেছেনবিজেপি নেতা রাহুল সিনহা।
ব্রিগেডের বিরোধী সভার সমালোচনায় বিজেপি। দেশের দুর্নীতিতে যুক্ত নেতারা একসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে মিত হয়েছেন অভিযোগ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। অন্যদিকে মুকুল রায়ের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে সার্কাস চলছে। সমাবেশে উপস্থিত হওয়া নেতাদের জোকার বলেও কটাক্ষ করেছেন তিনি।
|
রাহুল সিনহার কটাক্ষ
সমাবেশ নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর মতে দেশের নানা ক্ষেত্রে দুর্নীতি যুক্ত থাকা নেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একসঙ্গে হয়েছেন। যদিও ভারতবাসী নরেন্দ্র মোদীর পিছনেই রয়েছে। দেশ বিরোধী এবং দুর্নীতি যুক্ত নেতাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
|
মুকুল রায়ের কটাক্ষ
সমালোচনা করতে গিয়ে মুকুল রায় সভাকে সার্কাস বলেছেন। জ্যোতি বসু এর শুরু করেছিলেন বলে দাবি করেছেন মুকুল রায়। সমাবেশে অনেক জোকার এবং মিথ্যাবাদী অভিনেতারা একসঙ্গে হয়েছেন, ভারতকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য।

দিলীপ ঘোষর কটাক্ষ
১৯ জানুয়ারি ব্রিগেডকে ঐতিহাসিক বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে যেসব নেতারা ইতিহাসের পাতায় চলে গিয়েছেন, তাঁদের নিয়েই ব্রিগেড। ফলে এই ব্রিগেড ঐতিহাসিক। আগামী নির্বাচন পর্যন্ত এরকম সার্কাস ড্রামা চলবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications