Suvendu Adhikari: "জানুয়ারির শেষ অবধি অপেক্ষা করুন," বাংলাদেশ নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর

Suvendu Adhikari: বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার (Attack on Hindus) চলছেই। দিকে দিকে সন্ত্রাস অব্যাহত। বাংলাদেশ (Bangladesh) নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু কেন?

বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্ম রক্ষার দাবিতে সমাবেশ। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। সেখানে যোগ দেওয়ার কথা জানিয়ে এদিন তিনি বাংলাদেশে ইউনূসের (Muhammad Yunus) সরকারকে তালিবানি সরকার বলে তোপ দাগেন।

suvendu

বাংলাদেশে মহিলাদের বাজারে যেতে নিষেধাজ্ঞার ফতোয়া জারি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেপ্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা বলেন, "বাংলাদেশে তালিবানি সরকার সংবিধান বদলে পার্সোনাল ল আনবে। দেড় বছর লেগেছিল ৭১-এ পাকিস্তানকে তাড়াতে। ৫ অগাস্ট থেকে আজকে মাত্র চার মাস। জানুয়ারির শেষ অবধি অপেক্ষা করবেন তো। এখানেও একটু সময় লাগবে।"

রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্ম রক্ষার দাবিতে সনাতনীদের সমাবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও (Mamata Banerjee) নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, "২৯ তারিখে ওই এলাকায় জামায়াতে উলামায়ে হিন্দ সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে মাদ্রাসার বাচ্চাদের জড়ো করেছিল। তার জন্য হাইকোর্টে যেতে হয়নি।"

শুভেন্দু আরও বলেন, "৩১ তারিখে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা তৃণমূলের সংখ্যালঘু সেলকে নিয়ে সভা করেছিল ওই জায়গায়। তার জন্য আদালতের অনুমতি লাগেনি। অথচ হিন্দু সন্ন্যাসীদের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে ওখানে সভা করতে হচ্ছে। ওপাড়ের ইউনূস যাহা, এপাড়ের মমতা বন্দ্যোপাধ্যায়ও তাহা।"

প্রসঙ্গত, রানি রাসমণিতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সনাতনীদের সংগঠন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন। শান্তিপূর্ণভাবে সভা করতে হবে বলে জানান তিনি। বাংলাদেশের হিন্দুদের সেদেশের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে বিভিন্ন সনাতনী সংগঠনের সমাবেশে যোগ দেওয়া উচিত বলেও এদিন দাবি করেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+