টর্চকে মাইক ভেবে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা, ভাইরাল ভিডিও ঘিরে হইচই স্যোশাল মিডিয়ায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যা ভাইরাল হয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার সুযোগ পেলে বিরোধীরা কিঞ্চিত দেরি করেন না। এক্ষেত্রে বাম-বিজেপি-কংগ্রেস সবাই একসারিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যা ভাইরাল হয়ে গিয়েছে। এবং তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।

টর্চকে মাইক ভেবে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা, ভাইরাল ভিডিও

এই ভিডিওটি শেয়ার করেছেন জনৈক রঞ্জিত নামে এক ব্যক্তি। টুইটারে শেয়ার করা এই ভিডিওয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মঞ্চে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে তিনি একটি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন।

সম্ভবত ভিডিওটি ২০১৬ সালের দীপাবলির সময়ে কোনও এক অনুষ্ঠানে তোলা। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে মাইক ভেবে টর্চ হাতে তুলে নিয়ে কথা বলতে শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী। যার রয়ের সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পেরে পাশে থাকা একজন প্রিয় দিদির হাত থেকে টর্চটি ছিনিয়ে নেন। তৎক্ষণাৎ হাতে মাইকও দিয়ে দেওয়া হয়।

তবে ততক্ষণে যা গোলমাল হওয়ার হয়ে গিয়েছে। টর্চের আলো জ্বলছিল। সেই অবস্থাতেই মমতা তা মুখে দিয়ে কিছু একটা ঘোষণা করে শুরু করে দিয়েছিলেন। সেই ভিডিওটি এতদিন পরে টুইটারে পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ভাইরাল ভিডিওটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+