শহরতলীতে টোটোর আসন নিয়ে বচসা! দুই সহযাত্রীর হাতাহাতিতে মর্মান্তিক পরিণতি

ভিজে আসনে বসা নিয়ে টোটোর দুই যাত্রীর মধ্যে হাতাহাতি। মারধরের জেরে এক প্রৌঢ় চিত্তরঞ্জন সরকারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরাটিতে।

ভিজে আসনে বসা নিয়ে টোটোর দুই যাত্রীর মধ্যে হাতাহাতি। মারধরের জেরে এক প্রৌঢ় চিত্তরঞ্জন সরকারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরাটিতে। নিমতা থানায় মৃত যাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। টোটো চালকের থেকে পুরো ঘটনার বিবরণ নিয়েছে পুলিশ।

শহরতলীতে টোটোর আসন নিয়ে বচসা! দুই সহযাত্রীর হাতাহাতিতে মর্মান্তিক পরিণতি

বিরাটির শ্রীনগর থেকে স্টেশনগামী একটি টোটোতে উঠেছিলেন দুই যাত্রী। এর একটু আগেই বৃষ্টি চলায় টোটোর পিছনের আসন ভিজে ছিল। এই ভিজে সিটে বসা নিয়েই দুই যাত্রীর মধ্যে বচসা হয়। টোটোটি বিরাটি পোস্ট অফিস মোড়ে এসে পৌঁছলে, টোটো চালক দুই যাত্রীকেই টোটো থেকে নামিয়ে দেন বলে জানা গিয়েছে।

টোটো থেকে নামার পর দুই যাত্রীর বচসা গড়ায় হাতাহাতিতে। এক যাত্রী অপর যাত্রীকে মারধর করেন বলে অভিযোগ। এই সময়ই লুটিয়ে পড়েন দত্তপুকুরের বাসিন্দা বছর ৫২-র যাত্রী। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে যান অপর যাত্রী।

স্থানীয় মানুষজন ওই যাত্রীকে নিয়ে যান সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন।

খবর পাওয়ার পর নিমতা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়। পুলিশের তরফ থেকে ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

জানা গিয়েছে, প্রৌঢ় চিত্তরঞ্জন সরকারের বাড়ি দত্তপুকুরের কদম্বগাছিতে। টোটোর ভিজে সিটে বসা নিয়ে তাঁর সঙ্গেই সহযাত্রীর বচসা হয়। সহযাত্রীর মারেই তিনি গুরুতর জখন হন বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+