বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, শারীরিক অসুস্থতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, অনুমান পুলিশের
বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল চেতলায়। এলাকার শ্যাম বসু রোডে রবিবার ভোরে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে এসএসকেএমে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল চেতলায়। এলাকার শ্যাম বসু রোডে রবিবার ভোরে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে এসএসকেএমে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশেই একটি বহুতলে একাই থাকলে বছর চুয়াত্তরের এআর গোলদার। দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থতার জেরেই বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন ওই বৃদ্ধ।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় চেতলা থানার পুলিশ। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Click it and Unblock the Notifications