বৈঠকখানা বাজারে পুরনো বাড়ি ভেঙে মৃত ২! চলছে উদ্ধার কাজ

বৈঠকখানা বাজারের মুড়িপট্টিতে ভাঙল বাড়ি। গভীর রাতে প্রবল বৃষ্টিতে পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন বলে অনুমান উদ্ধারকারীদলের।

বৈঠকখানা বাজারের মুড়িপট্টিতে ভাঙল বাড়ি। গভীর রাতে প্রবল বৃষ্টিতে পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন বলে অনুমান উদ্ধারকারীদলের।

বৈঠকখানা বাজারে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি! চলছে উদ্ধার কাজ

শিয়ালদহের বৈঠকখানা বাজারের মুড়িপট্টি। রাত আড়াইটে নাগাদ পুরনো দোতলা বাড়ি ভেঙে পড়ে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ধ্বংসস্তুপের মধ্যে থেকে একজনকে বের করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ধ্বংসস্তুপের মধ্যে থেকে একজনের দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বাড়ির পাশ দিয়ে রয়েছে বেশ কিছু অস্থানী ছাউনি। আশপাশ দিয়ে রয়েছে বিদ্যুতের তারও। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উদ্ধার কাজে গ্যাস কাটারও ব্যবহার করা হয়।

স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান জানিয়েছেন, বাড়িটি যে বিপজ্জনক অবস্থায় রয়েছে তা পুরসভা জানত। কিন্তু বাড়িটির মালিকানা সংক্রান্ত সমস্যা থাকায় বিষয়টি নিয়ে অসুবিধায় পড়ে পুরসভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+