তেলের ট্যাঙ্কে গলদ, কলকাতায় জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
তেলের ট্যাঙ্কে গলদ, কলকাতায় জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
মুম্বই থেকে গুয়াহাটিগামী স্পাইসজেট বিমানের জরুরি অবরতণ কলকাতা বিমানবন্দরে। বুধবার সকালে বিমানটিতে মুম্বই থেকে ওড়ার পরেই জ্বালানি তেল লিক হতে শুরু করে। সেই কারণেই কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে। সঠিক সময়ে গলদ ধরা পড়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

বিমান যখন মাঝ আকাশে তখনই পাইলট জ্বালানি লিক করছে বলে জানতে পারে। সঙ্গে সঙ্গে তিনি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর দেন। সকাল ৯টা নাগাদ জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
এর আগে বারাণসী থেকে ওড়া স্পাইস জেটের একটি বিমানকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেই বিমানেও গলদ ছিল বলে জানা গিয়েছে। সেকারণেই জরুরি অবতরণ করানো হয় বিমানের।












Click it and Unblock the Notifications