ভোটের রামনবমীতে অস্ত্র মিছিলের দায়িত্ব কার! জানিয়ে দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক
রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের। তারাই যা করণীয় করবে। এমনটাই জানালেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের। তারাই যা করণীয় করবে। এমনটাই জানালেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, এব্যাপারে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। এদিন তিনি দিল্লি ফিরে যান। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।

এই সময় বিবেক দুবে তাঁর কাছে গুরুত্বপূর্ণ কাজের কথাও জানান। তিনি বলেন, তাঁর কাছে এই মুহুর্তে বিশেষ গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার নির্বাচনের নিরাপত্তা। দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই তাঁর বৈঠকও হয়ে গিয়েছে।
বিজেপি-সহ রাজ্যের বিরোধীদলগুলির তরফে দ্বিতীয় দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি করা হয়েছে। এসম্পর্কে বিবেক দুবে বলেন, নির্বাচন কমিশন
বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।












Click it and Unblock the Notifications