হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান
শ্বাসকষ্টের মধ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। রবিবার রাতেই তাঁকে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শ্বাসকষ্টের মধ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। রবিবার রাতেই তাঁকে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণেই তিনি অসিস্থ হয়ে পড়েছিলেন বলে সূত্রের খবর। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

সোমবার রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এখন একেবারেই সুস্থ রয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। রবিবার রাতে স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টিতে গিয়েিছলেন তিনি। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুসরত। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল অ্যাজমার কারণেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরত।
যদিও পরে জানানো হয়েছিল অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল বিভিন্ন মহলে। প্রসঙ্গত উল্লেখ্য নিখিল জৈনকে বিয়ে করার পর থেকেই নুসরতকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয় একাধিক মুসলিম সংগঠন তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল। যদিও নুসরত তাঁদের খুব একটা আমল দেননি। এই বিষয়ে বিজেপি সাংসদরাও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।












Click it and Unblock the Notifications