মমতার পথ অনুসরণ, এবার নিজের কেন্দ্রের মণ্ডপে ঢাক হাতে নুসরত জাহান
মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকের তালটা বেঁধে দিয়েছিলেন। এরপর থেকেই দিদির অনুগামী থেকে সাংসদ বিধায়ক কেউ গানের তাঁকে পুজো মণ্ডপে নাচছেন কেউবা আবার হাতে তুলে নিচ্ছেন ঢাকের কাঠি। এতদিন এই ছবি পুজোতে বেশি দেখা যেত সুরুচি সংঘে। সেখানে অরুপ বিশ্বাস জমিয়ে ঢাক বাজাতেন। এই ছবি নিয়মিত দেখা গিয়েছে। তিনি ঢাকে বেশ সিদ্ধহস্ত তাও বোঝা যায়। এবার সেই চিত্র পেরিয়ে অনেকেই সেই দলে যোগ দিচ্ছেন। যেমন ঢাকের কাঠি দিলেন নুসরত জাহান।

ঢাক বাজালেন
সিনেমা থেকে রাজনৈতিক জগত সবেতেই নুসরত বিতর্কে জড়িয়েছেন। বিতর্কও এখন আর তাঁর গা ঘেঁষে না। এসবকে আসলে তিনি বারবার তুরি মেরে উড়িয়েছেন। একমাথা সিঁদুর নিয়ে এবার বসিরহাটের দুর্গামণ্ডপে এবার তাঁকে দেখা গেল। তিনি বাজালেন ঢাক। খেলেন ফুচকা। এক কত হয় বাঙালির সবচ্যে বড় উৎসব পালনে কোনও খামতি রাখলেন না বসিরহাটের সাংসদ।

মমতা বন্দ্যোপাধ্যায়
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে যে তিনি ঢাক বাজাচ্ছেন। এক্কেবারে ঢাক কাঁধে নিয়ে তাঁকে বাজাতে দেখা গিয়েছে। পরে আবার তাঁকে ডান্ডিয়া নাচ করতেও দেখা গিয়েছে। সম্প্রতি মহুয়া মৈত্রকে দেখা গিয়েছে যে তিনি নাচছেন ঢাকের তালে। এবার সেই তালিকায় নাম এল বসিরহাটের সাংসদের।

বিতর্কে
অবশ্য মে মাসেই ছবিটা অন্যরকম ছিল।খোঁজ নেই সাংসদের। বসিরহাট জুড়ে নুসরত জাহানের ছবি দেওয়া পোস্টার। পোস্টারের নীচে আবার তৃণমূল কংগ্রেসের নাম লেখা রয়েছে। বসিরহাট এবং হাড়োয়ার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। গত ১ বছরে একবারও দেখা যায়নি তাঁকে। আম্ফানের পর আর বসিরহাটে দেখা যায়নি তাঁকে। বসিরহাটের সাংসদের কোনও খোঁজ নেই এলাকায় এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

তারকা সাংসদ
বসিরহাটের তারকা সাংসদ তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে এলাকায় দেখা যায়নি তাঁকে। বিধানসভা ভোটের পর থেকে আর দেখা যায়নি বসিরহাটে তাঁকে। এই নিয়ে এলাকায় অসন্তোষের ছায়া। সামনেই আবার পঞ্চায়েত নির্বাচন তার আগে নুসরতের নিজের কেন্দ্রেই পড়ল নিখোঁজ পোস্টার। সকাল থেকেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের সাংসদের ছবি দিয়ে সন্ধান চাই লিখে পোস্টারে ছেয়ে গিয়েছে বসিরহাটের একািধক এলাকা। হাড়োয়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। পোস্টারে নীচে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ লেখা রয়েছে। কোথাও আবার লেখা হয়েছে প্রতারিত জনগণ কোথাও আবার পোস্টারের নীচে লেখা ছিল সাধারণ জনগণ।












Click it and Unblock the Notifications