Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nusrat Jahan Controversy: কেলেঙ্কারির তদন্তে ইডি ডাকলে যাবেন? অবস্থান স্পষ্ট করলেন নুসরত

Nusrat Jahan Controversy: ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরতের বিরুদ্ধে! ইতিমধ্যে এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। যদিও এহেন কেলেঙ্কারির সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন বলে দাবি করেছেন সাংসদ-অভিনেত্রী।

আর এই বিতর্কের মধ্যেই নুসরতের বিরুদ্ধে ওঠা কোটি কোটি টাকা কেলেঙ্কারি কাণ্ডে মুখ খুললেন অভিনেতা যশ দাশগুপ্ত . অভিযোগের পরেই গত কয়েকদিন প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন নুসরত। কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করতেই মেজাজ হারান তিনি।

আর্থিক কেলেঙ্কারি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নুসরত

কোনও কথা না বলেই সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী। আর এরপরেই শহরের একটি অনুষ্ঠানে যশ এবং নুসরতকে একেবারে হাত ধরে দেখা যায়। আর সেই অনুষ্ঠানেই সাংবাদিকরা নুসরতকে ফ্ল্যাট বিতর্ক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। কেলেঙ্কারি কাণ্ডে জদি ইডিকে তাঁকে তলব করে তাহলে কি করবেন?

সাংবাদিকদের প্রশ্নে নুসরত জানান, যা বলার গত সাংবাদিক বৈঠকেই স্পষ্ট করেছি। স্পষ্ট ভাষায় বলেছি। তবে এর জন্য ইডি আমায় ডাকবে না বলেই দাব তৃণমূল সাংসদের। শুধু নুসরতই নয়, এই বিষয়ে মুখ খোলেন যশ-ও। বার্তা দিয়েছেন নুসরতের পাশে থাকার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছেন, আদালত যেটা বলছে সেটাই শেষ পর্যন্ত আমাদের সবাইকে মানতে হবে। ফলে কে কি বলছে তাতে কিছু যায় আসে না বলেও মন্তব্য অভিনেতার। তবে আদালত কি বলছে সেজন্যে সবার অপেক্ষা করা উচিৎ। এরপরেই এই বিষয়ে আরও জবাব দেওয়ার কথা বলেছেন যশ।

বলে রাখা প্রয়োজন, ফ্ল্যাট বিতর্কে ইতিমধ্যে নুসরতের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলে রাখা প্রয়োজন, একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। আর সেই সংস্থা ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল। ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এই সংস্থা। তিন বছরের মধ্যে এই ফ্ল্যাট দেওয়ার কথা ছিল।

কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কোনও ফ্ল্যাট পাওয়া যায়নি। এমনই বেশ কয়েকজনকে নিয়ে ইডির দফতরে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। যদিও এর পাল্টা নুসরত জানান, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন।

কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন বলেও দাবি করেন। কিন্তু বিতর্ক এখনও শেষ হয়নি। কারণ ওই সংস্থার আরও এক ডিরেক্টর নুসরতের এহেন দাবিকে উড়িয়ে দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+