নাগের বাজারে পথ দুর্ঘটনা! নার্সারির ছাত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা
নাগের বাজারে বাসের চাকায় পিষ্ট নার্সারির ছাত্রী অনুষ্কা কর। পাঁচ বছরের শিশু মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল। সকাল সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
নাগের বাজারে ক্লাইভ হাউস এলাকায় বাসের চাকায় পিষ্ট নার্সারির ছাত্রী অনুষ্কা কর। পাঁচ বছরের শিশু মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল। সকাল সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এদিকে এই দুর্ঘটনার পরেই পথ অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে ২২৩ নম্বর বাস থেকে নামে অনুষ্কা। নামার পরেই দ্রুতগতিতে বাস চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় বেসরকারি স্কুলের ওই ছাত্রী। দমদমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অনুষ্কাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এদিকে এই দুর্ঘটনার পর এলাকায় সিভিক ভলান্টিয়ারের মোতায়েনের দাবি বিক্ষোভ দেখানে থাকেন বহু অভিভাবক। এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলে
বিঘ্ন ঘটে।












Click it and Unblock the Notifications