২৩ বছর লড়ে সুপ্রিম কোর্টে চিকিৎসা গাফিলতি নিয়ে মামলা জিতলেন কলকাতার বাঙালি
ইন্টেনসিভ কেয়ার ইউনিট না থাকলে কোনও নার্সিং হোম সার্জারি করতে পারবে না। এক ব্যক্তি চিকিৎসায় গাফিলতিকে স্ত্রীকে হারানোর পরে আদালতে মামলা করেন। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট না থাকলে কোনও নার্সিং হোম সার্জারি করতে পারবে না। এক ব্যক্তি চিকিৎসায় গাফিলতিকে স্ত্রীকে হারানোর পরে আদালতে মামলা করেন। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আবেদনকারীর নাম বিজয় কুমার সিনহা। তিনি অভিযোগ করেন, সার্জারির সময়ে চিকিৎসক ও নার্সিংহোমের গাফিলতিতে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। কলকাতায় একটি নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে। সেখানে আইসিইউ পরিষেবা পর্যন্ত ছিল না বলে তাঁর অভিযোগ।
ঘটনাটি ঘটেছে ২৩ বছর আগে। মামলা চালাতে গিয়ে বিজয়বাবুও মারা গিয়েছেন। তবে তাঁর পুত্র সৌমিক শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে লড়ে সুবিচার পেয়েছেন। পাশাপাশি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও আনা হয়েছে।
১৯৮৬ সালের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী আদালত রায় শুনিয়েছে। এই আইনের অধীন কর্তৃপক্ষ একটি কোয়াসি জুডিশিয়াল বডি। ক্ষতিপূরণ প্রদান করে অভিযুক্তের পরিষেবা যাতে উন্নতমানের করা যায় সেই কথাই আইনে উল্লেখ রয়েছে। যার ভিত্তিতেই রায় শোনানো হয়েছে।












Click it and Unblock the Notifications