নেই-এর তালিকায় রয়েছে জরুরি অনেক কিছু, বেলেঘাটা আইডিতে সুপারকে ঘিরে নার্সদের বিক্ষোভ
নেই-এর তালিকায় রয়েছে জরুরি অনেক কিছু, বেলেঘাটা আইডিতে সুপারকে ঘিরে নার্সদের বিক্ষোভ
রাজ্যে আপাতত করোনা ভাইরাসে আক্রান্তরা ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রতিদিন সেখানে শ'য়ে শ'য়ে মানুষ আসছেন মনে জমে থাকা সন্দেহ দূর করতে। সেখানকার চিকিৎসক, নার্সরা তাতে সাহায্যও করছেন। কিন্তু এই হাসপাতালেই কিনা নেই-এর তালিকায় ঢুকে গিয়েছে মাস্ক, স্যানিটাইজার। যার জেরে এদিন বিকেল থেকে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীরা।

সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ
নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের দাবি, তাঁরা বেলেঘাটা আইডিকে কাজ করেন, এইকথা জানার পরেই তাঁদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নেই মাস্ক, স্যানিটাইজার
বিক্ষোভরত নার্স ও চতুর্থশ্রেণির কর্মীদের অভিযোগ, সেখানে মাস্ক ও স্যানিটাইজার অপ্রতুল। অবিলম্বে সেগুলির ব্যবস্থা করার দাবি করেন তাঁরা। এছাড়াও আক্রান্ত ও সন্দেহজনকদের ওয়ার্ডে যাওয়ার জন্য বিশেষ পোশাকও অপ্রতুল বলে অভিযোগ করেছেন তাঁরা। প্রাণের সংশয় নিয়ে তাঁরা কাজ করছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার বন্দোবস্ত নেই
নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের বাড়ি ফেরার বন্দোবস্ত নেই।

নেই ক্যান্টিন, খাবার
বেলেঘাটা আইডি হাসপাতালে খাবার ও ক্যান্টিন নেই বলে অভিযোগ করেছেন নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীরা।












Click it and Unblock the Notifications