দুটি বিভাগে রোগী ভর্তি বন্ধ এনআরএসে, প্রসূতির পর এবার করোনা আক্রান্ত নার্স

দুটি বিভাগে রোগী ভর্তি বন্ধ এনআরএসে, প্রসূতির পর এবার করোনা আক্রান্ত নার্স

উদ্বেগ বাড়ছে শহরে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এনআরএস হাসপাতালের নার্স। ক্রিটিকাল কেয়ার ইউনিটে কর্তব্যরত ছিলেন তিনি। কীভাবে তিনি সংক্রামিত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ আগেই ক্রিটিকাল কেয়ার ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছিল হাসপাতালের।

দুটি বিভাগে রোগী ভর্তি বন্ধ এনআরএসে, প্রসূতির পর এবার করোনা আক্রান্ত নার্স

এর আগে হাসপাতালে এক প্রসূতি করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত মা এবং সদ্যোজাতকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে আবার নার্সের আক্রান্ত হওয়ার খবরে নতুন করে উদ্বেগ বেড়েছে। বিপদ আঁচ করে ইতিমধ্যেই এনআরএস হাসপাতালের দুটি ওয়ার্ডে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে করোনা উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি। চিকিৎসকরা উপসর্গ লক্ষ্য করে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছিলেন। গভীর রাতে তাঁর ডেলিভারি হয়।

জানা গিয়েছে হাসপাতালে প্রসবের সময় তাঁর সংস্পর্শে এসেছিলেন আরও ৬ প্রসূতি তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রথমে যে ওয়ার্ডে প্রসূতিকে রাখা হয়েছিল সেখানে কারা ছিলেন তা খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে আবার নার্সের শরীরে করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়েছে।

এর আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাালেও প্রসূতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার পরেই ওই ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মেডিসিন বিভাগও। সেখানকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+