Kolkata Metro: যাত্রী সংখ্যা ছাড়াল ১১ কোটি, ফের রেকর্ড কলকাতা মেট্রোর
Kolkata Metro: দেশের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতা শহরে। আজ অনেকটা পথ পেরিয়ে এসেছে সেই মেট্রো। বর্তমানে তৈরি হচ্ছে দেশের গভীরতম মেট্রো স্টেশন, যা কলকাতা মেট্রোর (Kolkata Metro) ঐতিহ্যকে আরও খানিকটা উজ্জ্বল করছে। যতই সময় পেরিয়েছে ততই সাধারণ মানুষের ভরসা বেড়েছে মেট্রোর (Kolkata Metro) ওপর।
আরও বিস্তারলাভ করেছে মেট্রো। কম সময়ে, নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে অনেকেই এখন বেছে নিচ্ছে মেট্রোকে (Kolkata Metro)। দিনের পর দিন বেডেছে যাত্রী সংখ্যাও। এবার সেই যাত্রী সংখ্যা ছাড়াল ১১ কোটি। চলতি অর্থবর্ষের ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১১.১৮ কোটি যাত্রী যাতায়াত করেছেন মেট্রোর ব্লু লাইন (উত্তর-দক্ষিণ), গ্রিন লাইন (পূর্ব-পশ্চিম) ও জোকা-তারাতলা অর্থাৎ পার্পল লাইনে।

সবথেকে বেশি মানুষ যাতায়াত করেছেন ব্লু লাইনে, সংখ্যা হল ১০.৪৮ কোটি। এছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রোতে (Kolkata Metro) ৬৯.৩৯ লক্ষ যাত্রী ও জোকা-তারাতলা লাইনে ৭৮ হাজার ১৩১ জন যাত্রী যাতায়াত করেছেন। মেট্রো সূত্রে আরও জানা যাচ্ছে, ২০২৩ সালের অক্টোবরে শুধুমাত্র কলকাতায় মেট্রোয় চেপেছেন ১.৮৩ কোটি যাত্রী। গতবারের তুলনায় এই সংখ্যা ৩.৯৮ শতাংশ বেশি।
আগের বছর অক্টোবরে যাত্রী সংখ্যা ছিল ১.৭৬ কোটি। ২০২২ সালের এপ্রিল মাসে অক্টোবর পর্যন্ত ৯.৯৪ কোটি ছিল যাত্রী সংখ্যা। সেই সংখ্যাও এবার ১২.৪৭ শতাংশ বেড়েছে বলে মেট্রো রেলের (Kolkata Metro) তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। তবে কলকাতা জুড়ে মেট্রোর (Kolkata Metro) একাধিক প্রকল্পের কাজ চলছে।
সম্প্রতি সেই সমস্ত প্রকল্পের কাজের গতি বেড়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যেই একাধিক প্রকল্পকে খুলে দেওয়া সম্ভব হবে বলেই খবর।
তবে ডিসেম্বরের গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো (Kolkata Metro)। যা হবে আরও এক ইতিহাস। ভারতের প্রথম কলকাতায়, যেখানে গঙ্গার নীচ দিয়ে হাওড়া এবং কলকাতার মধ্যে চলবে মেট্রো। ফলে যাত্রী সংখ্যা আরও কয়েকগুন বেড়ে যাবে বলেই মনে করছে মেট্রো (Kolkata Metro)।












Click it and Unblock the Notifications