কুকুর ছানা খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে জামিন দুই অভিযুক্তের

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬টি কুকুর ছানা খুন কাণ্ডে অভিযুক্ত দুই নার্সিং পড়ুয়াকে জামিন দিল শিয়ালদহ আদালত।

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬টি কুকুর ছানা খুন কাণ্ডে অভিযুক্ত দুই নার্সিং পড়ুয়াকে জামিন দিল শিয়ালদহ আদালত। এর পাশাপাশি এদিনই মোট অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। মূল অভিযুক্ত দুই দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌটুসি মন্ডল ও সোমা বর্মনকে ক্লাস না করতে দেওয়ার ও হস্টেলে না থাকতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুকুর ছানা খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে জামিন দুই অভিযুক্তের

হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটির সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে। বাকী তিন ছাত্রী দীপা ঘোষ, প্রিয়াঙ্কা দাস ও সবিতা দাসও ক্লাস করতে পারবেন না।

হাসপাতালের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসের নেতৃত্বাধীন কমিটি এদিন রিপোর্ট জমা করেছে। বহিষ্কারের সম্ভাবনা থাকলেও আপাতত বরখাস্ত করা হয়েছে।

এদিকে নার্সদের সংগঠনের অভিযোগ, গোটা হাসপাতালে যত্রতত্র কুকুর ঘুরে বেড়ায়। অনেককে কামড় খেতে হয়েছে। কর্তৃপক্ষকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। তারপরই এই ঘটনা ঘটেছে। গোটা হাসপাতালও কুকুরমুক্ত করার দাবি জানিয়েছে নার্সদের সংগঠন।

এই প্রসঙ্গে কলকাতার পুরসভার তরফে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, হাসপাতাল কুকুরমুক্ত করা সম্ভব নয়। তবে নির্বীজকরণের প্রক্রিয়া চালানো হবে। সেজন্য হাসপাতালে ক্যাম্পও বসানো হবে। পুরসভা প্রচারও চালাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+