এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে তীব্র আক্রমণ মমতার! বললেন বাংলাভাষী ভাইবোনেদের জন্য খারাপ লাগছে
এনআরসি নিয়ে যারা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি। এদিন এমনটাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথাতৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এনআরসি নিয়ে যারা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি। এদিন এমনটাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির পিছনে যাঁরা, দেশকে তাঁদের জবাব দিতে হবে। এমনটাও দাবি করেছেন তিনি। শনিবার সকালে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় অসমের প্রায় ১৯ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছে।
|
নাম না করে বিজেপিকে আক্রমণ
নাম না করে টুইটে এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
|
'খারাপ লাগছে বাংসাভাষী ভাইবোনেদের জন্য'
অপর একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তাঁর খারাপ লাগছে বাংসাভাষী ভাইবোনেদের জন্য।

খুশি নন হিমন্ত বিশ্বশর্মা
এদিকে এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে খুশি নন অসমের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কনভেনরও বটে। তাঁর অভিযোগ, ১৯৭১-এর আগে ভারতে শরণার্থী হয়ে আসা অনেকের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে। বিষয়টি নিয়ে ফের সুপ্রিমকোর্টে আবেদন করার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। বলেছেন, অন্তত ২০ শতাংশ ক্ষেত্রে রিভেরিফিকেশনের জন্য সর্বোচ্চ আদালতের অনুমতি দেওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের জেলাগুলি এবং বাকি অসমের জন্য ১০ শতাংশ রিভেরিফিকেশনের দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications