ছবির পর এবার সোশ্যাল মিডিয়ায় সাংসদ ঋতব্রত-র অশ্লীল ভিডিও, নম্রতার নিশানায় সাংসদ

সোশ্যাল মিডিয়ায় এবার প্রকাশ পেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেশকিছু ভিডিও। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। ভিডিও-টিতে ঋতব্রতকে নানা অশ্লীল মুখ ভঙ্গি করতে দেখা গিয়েছে।

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ঋতব্রতর বেশকিছু গোপন ছবি। টুইটারে এই ছবিগুলি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন নম্রতা দত্ত। সেই ছবি নিয়ে তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে। আপাতদৃষ্টিতে নির্ভেজাল চেহারার সাংসদ ঋতব্রতর বন্দ্যোপাধ্যায়ের এ কোন ছবি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। নম্রতার দাবি, ঋতব্রতর সঙ্গে তাঁর ঘণিষ্টতা কোন পর্যায়ে ছিল তা বোঝাতেই তিনি এ সব ছবি প্রকাশ্যে আনতে বাধ্য হচ্ছেন। নম্রতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ঋতব্রত তাঁকে ব্যবহার করেছেন তাতে তাঁর নারীত্বকে অসম্মান করা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি পাওয়ায় তিনি ঋতব্রতর সঙ্গে ঘণিষ্ট হয়েছিলেন বলেও নম্রতা ইতিমধ্যেই বহুবার দাবি করেছেন।

সাংসদ ঋতব্রতর নির্ভেজাল চেহারার পিছনে লুকিয়ে এমন আচরণ!

ঋতব্রতর সঙ্গে তাঁর ঘণিষ্ট মুহূর্তের ছবি পোস্ট করার পর এখন কিছু ভিডিও ক্লিপও শেয়ার করেছেন নম্রতা। যা এই মুহূর্তে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও আপলোডের পরই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও-টিতে ঋতব্রতকে নানা অশ্লীল মুখ ভঙ্গি করতে দেখা গিয়েছে। মিনিট খানেকের এই ভিডিও-র শেষে কাউকে ঋতব্রত 'আই লাভ ইউ বেবি' বলছেন বলেও শোনা যাচ্ছে।

সাংসদ ঋতব্রতর নির্ভেজাল চেহারার পিছনে লুকিয়ে এমন আচরণ!

বালুরঘাটের বাসিন্দা নম্রতা দত্তের দাবি এই ভিডিও-টি তিনি নিজেই তুলেছেন। ঋতব্রত তাঁর সঙ্গে ভিডিও চ্যাট করার সময় এই ভিডিওটি মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল বলে দাবি নম্রতার। শুধু এই ভিডিও নয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া আরও একটি ভিডি-তেও হইচই পড়ে গিয়েছে। ফেসবুকে অর্পণ দত্ত নামে এক তৃণমূল ছাত্রনেতা এই ভিডিওটি আপলোড করেছেন।

নম্রতা এভাবে গোপান ভিডিও সোশ্যাল মিডিয়ায় আনছেন কেন? এমন প্রশ্নের উত্তরে নম্রতা জানিয়েছেন, ঋতব্রত পিছনের চেহারাটা সকলেরই দেখা দরকার। এতখানি ঘণিষ্টতা থাকার সত্ত্বেও কীভাবে ঋতব্রত তাঁর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নম্রতার আরও অভিযোগ, ঋতব্রত তাঁর সাংসদীয় পদমর্যদার শো-অফ করে শুধু তাঁর সঙ্গে সম্পর্কই পাতেননি, সেইসঙ্গে এক উজ্জ্বল ভবিষ্যতেরও স্বপ্ন দেখিয়েছিলেন। আর এই সম্পর্কের গভীরতা ধরেই তিনি ঋতব্রতর সঙ্গে সহবাসে রাজি হয়েছিলেন। বিয়ে না করেও স্ত্রীর মতোই ঋতব্রতর সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এমনই দাবি করছেন নম্রতা। সুতরাং, ঋতব্রত যেভাবে গড়ফা থানায় তাঁর নামে এফআইআর দায়ের করেছেন তা কার্যত অনৈতিক বলেই মনে করছেন তিনি। ৬ অক্টোবর গড়ফা থানায় দায়ের করা এফআইআর-এ ঋতব্রত যেভাবে তাঁকে একজন অসহায় পরিবারের সাহায্য চাইতে আসা মেয়ে বলে বর্ণনা দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ব্ল্য়াকমেলিং-এর অভিযোগ এনেছেন তাতে মানসিকভাবে এখন তিনি বিপর্যস্ত বলেও দাবি করছেন নম্রতা। তাই সত্যটা সকলের চোখের সামনে আসা উচিত বলেই মনে করছেন। যদিও, এখনও গোটা ঘটনায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর এখন পর্যন্ত যেটুকু প্রতিক্রিয়া তা মিলেছে টুইটারে। আর সেখানে ৮ অক্টোবর নম্রতার সঙ্গে সম্পর্ক বিতর্কে শেষবার মুখ খুলেছিলেন ঋতব্রত। এই টুইটে মূলত গড়ফা থানায় দায়ের করা এফআইআর-এর প্রতিলিপি এবং নম্রতার সঙ্গে চালাচালি হওয়া কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ার করেছিলেন সাংসদ ঋতব্রত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+