সনিকা-বিক্রমকাণ্ড নিয়ে এবার তৈরি হতে চলেছে সিনেমা! কবে মুক্তি পাচ্ছে এই ছবি

‘জাস্টিস অফ সনিকা’র পাশাপাশি ‘ভয়েস ফর বিক্রমে’র দাবিতেও সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও। এখন উত্তর মেলেনি, কে ঠিক? এইবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নামছেন এক পরিচালকও।

একটা দুর্ঘটনা। আর তাতেই ছারখার হয়ে হেল কত জীবন। কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। রাতের পার্টি থেকে ফেরার পথে সেই দুর্ঘটনায় নায়কের পাশে বসা মডেল-অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু নাড়া দিয়ে গিয়েছিল সুশীল সমাজকে। এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল ওই একটা দুর্ঘটনাই। কে ঠিক? বিক্রম নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ? দু'ভাগে ভাগ হয়ে গিয়েছিল টলিউডও। দু'ভাগে ভাগ হয়েছিল সমাজ।

সনিকা-বিক্রমকে ফের একসঙ্গে দেখা যাবে পর্দায়

'জাস্টিস অফ সনিকা'র পাশাপাশি 'ভয়েস ফর বিক্রমে'র দাবিতেও সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও। এখন উত্তর মেলেনি, কে ঠিক? এইবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নামছেন এক পরিচালকও। সাম্প্রতিককালের সবথেকে আলোচিত ও জ্বলন্ত ঘটনা সনিকার মৃত্যুকাণ্ড এবার চিত্রায়িত হচ্ছে সিনেমার পর্দায়। সেই ছবিতে রূপোলি পর্দার ক্যানভাসে ফের ফুটে উঠতে দেখা যাবে বিক্রম-সনিকাকে। তিন প্রধান চরিত্র নিয়ে এ ছবির নাম 'গতি'। সবকিছু ঠিকঠাক চললে এই বছরেই মুক্তি পাবে এই ছবি।

সম্প্রতি সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন নিয়ে তৈরি হয়েছে সিনেমা। সেই সাফল্যের ধারা নিয়ে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পাণ্ডা এবার হাত দিচ্ছেন তাঁর নতুন ছবির পরিচালনায়। এবারও তাঁর ভাবনা সাম্প্রতিক কালের আর এক জ্বলন্ত ঘটনা- গাড়ি দুর্ঘটনায় মডেলের মৃত্যু। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেল কত মানুষের জীবনে। ওলট-পালট হয়ে গেল সাজানো স্বপ্ন। নিমেষে পট পরিবর্তন হয়ে গেল কত চরিত্রের- তাই দেখাবে এই সিনেমা।

সনিকা-বিক্রমকে ফের একসঙ্গে দেখা যাবে পর্দায়

২৯ এপ্রিল থেকে ৬ জুলাই- নানা ঘটনা পরম্পরায় সাজানো এই ছবি। দু'তরফের নানা দাবি। ঘাত-প্রতিঘাত, টানাপোড়েনই এই ছবির মূল উপাদ্য বিষয়। পরিচালক জানান, তিন বন্ধুকে নিয়েই এই ছবি আবর্তিত হবে। তিন বন্ধুই তাঁর ছবির মূল চরিত্র। তাঁর মধ্যে একজনের মৃত্যু হবে গাড়ি দুর্ঘটনায়। তিনি সনিকা। একজন বিক্রম। আর একজন তাঁদেরই কমন ফ্রেন্ড।

ইতিমধ্যে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই প্রথম দফার কাজ শেষ হবে। মুক্তি পাবে টিজারও। দূর্গাপুজোর আগেই শুটিং-এর কাজ শুরু করতে চাইছেন পরিচালক। তাঁর লক্ষ্য এ বছরের মধ্যেই ছবি মুক্তি দেওয়া। সোশ্যাল মিডিয়ায় বিক্রমের বিরুদ্ধে গর্জে ওঠা সনিকার বান্ধবী শতরূপা পাইন এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। তিনি জানান, 'আমি পরিচালককে বলেছি সনিকার মায়ের কাছ থেকে অনুমতি নিতে। কারণ তাঁর অনুমতি ছাড়া আমি এই ছবি করতে পারব না।'

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও সনিকাকে নিয়ে এই ছবির বিষয়ে ওয়াকিবহাল। তিনি জানান, 'আমি শুনেছি শঙ্কুদেব এই দুর্ঘটনা নিয়ে একটি ছবি করছেন। আমি এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে চাই। আমি সরাসরি এই ছবি সম্বন্ধে কোনও কথা বলতে পারব না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+