যাদবপুরের উপাচার্যের বিরুদ্ধে এ বার মুখ খুললেন মন্ত্রী সাধন পাণ্ডে

কলকাতা, ২৮ ডিসেম্বর: সুব্রত মুখোপাধ্যায়ের পর সাধন পাণ্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে প্রতিবাদী ছাত্রীর পাশে দাঁড়ালেন রাজ্য সরকারের এই হেভিওয়েট মন্ত্রী। পাশাপাশি, নাম না করে উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন: ফের যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের পাশে সুব্রত, অস্বস্তিতে সরকার
আরও পড়ুন: যাদবপুর যেন 'উপদ্রুত কাশ্মীর', পুলিশি কড়াকড়িতে ম্লান সমাবর্তন

২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলা বিভাগের ছাত্রী গীতশ্রী সরকার রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর থেকে মেডেল ও সার্টিফিকেট নিতে অস্বীকার করেছিলেন। পুলিশ ডেকে পড়ুয়াদের মার খাওয়ানোর পরও কেন উপাচার্য পদত্যাগ করবেন না, এই প্রশ্ন তুলে সে-দিন তিনি সরব হন। এই নিয়ে বিস্তর গোল বাধে। রাজ্য সরকার এবং উপাচার্য গীতশ্রীর বিরুদ্ধে দাঁড়ায়।

ককক

কিন্তু ২৬ ডিসেম্বর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সরাসরি গীতশ্রী সরকারের প্রশংসা করেন। এতে বিড়ম্বনায় পড়ে রাজ্য। শিক্ষামন্ত্রী মুখে কুলুপ আঁটলেও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কড়া সমালোচনা করেন আন্দোলনকারীদের। কিন্তু ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে মুখ খোলায় আবারও অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার।

সাধনবাবু বলেছেন, "প্রত্যেকেরই নিজের আত্মসম্মান আছে। ছাত্রী হোন বা উপাচার্য। আমি যদি মনে করি, আমাকে কেউ পছন্দ করছে না, তা হলে আমি চলে যাব। পদ আগলে বসে থাকব কেন?"

সাধন পাণ্ডের মন্তব্যে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+