আর্থিক সাহায্যের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন
আর্থিক সাহায্যের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন
করোনার লকডাউনে আইনজীবীদের পর এবার আর্থিক সাহায্যের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্ট ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি বসাক মামলাটিতে বৃহৎ অংশের মানুষের স্বার্থ জড়িয়ে আছে মনে করে এবং জনস্বার্থ বিবেচনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ফেরত পাঠান। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলার শুনানিতে মামলাকারী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও শামীম আহমেদ জানান, দিন আনি দিন খাই, এবং প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী 'কল্যাণ' যোজনা ও রাজ্য সরকার 'প্রতিষ্ঠা' প্রকল্প চালু করেছে। এক্ষেত্রে তারাও সাধারণত দিন আনি দিন খাই হিসেবে কাজ করেন। তাই তারাও দিনমজুরের পর্যায়ের।
আইনজীবীরা আরও জানান, তাদের একটি নিজস্ব লাইসেন্স রয়েছে। যা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে তারা পেয়ে থাকেন। প্রতি বছরই এই লাইসেন্স তারা পুনর্নবীকরণ করেন। এক্ষেত্রে তাদেরও জীবন ধারণের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। তারা সেই দাবি জানিয়েছেন। কারণ তারা বিচার প্রক্রিয়ার বিশেষ অঙ্গ হিসেবে কাজ করেন। বর্তমান হাইকোর্টের ৫ হাজারের এর বেশি ল ক্লার্ক রয়েছেন।












Click it and Unblock the Notifications