রথযাত্রা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি, কিন্তু কলকাতায় শুরু হয়ে হয়ে গেল কালীপুজোর প্রস্তুতিও
রথ যাত্রা মানে দুর্গাপুজো এসে গেল। বাঙালির মনে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। আমরা বলি রথ টানলে দুর্গা আসে। কারণ রথের দিনেই দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। সেদিন থেকেই শুরু হয় দুর্গা প্রতিমা গড়ার কাজ। যদিও এখন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়।
দুর্গাপুজো জমক এখন এতোটাই বেড়ে গিয়েছে যে একটা পুজো শেষ হতে না হতেই পরের বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু তাও বাড়ির পুজো গুলি সেই সাবেকি নিয়ম মেনেই চলে। আজ কলকাতার শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে একাধিক বাড়ির দুর্গাপুজো কাঠামো পুজো হয়ে গেল।

মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হল রথের দিন থেকেই। এরপরেই শুরু হয়ে যাবে পুজোর কাউন্ট ডাউন। কেনা কাটা, প্যান্ডেল। যাকে বলে পুজোর প্রস্তুতি। কিন্তু কলকাতা শহরে এখন থেকেই শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। দুর্গাপুজো শেষ হওয়ার দিন পনেরো বাদে শুরু হয় কালীপুজো। তাই কালীপুজোর প্রস্তুতি দুর্গাপুজো মিটলেই শুরু হয়।
কিন্তু একি কাণ্ড কলকাতায় রথের দিনেই হয়ে গেল কালীপুজোর কাঠামো পুজো। শুনতে অবাক লাগলেও বিগত ৬৬ বছর ধরে এমনটাই হয়ে আসছে কলকাতায়। ফাটাকেষ্টর বিখ্যাত কালীপুজোর কাঠামো পুজো রবিবার রথের দিন। কুমারটুলির সব শিল্পী হাজির হন মাধব পালের স্টুডিওতে। কারণ রথযাত্রার দিনেই পুজোর গন্ধ প্রথম আসে কুমারটুলি প্রাঙ্গণে। থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ফাটাকেষ্টর কালীপুজো এবার পা দেবে ৬৭ বছরে।












Click it and Unblock the Notifications