মানিক কাণ্ডের জের! D.El.Ed-র ভর্তি প্রক্রিয়ায় বড় পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের
নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ডিএলএড ভর্তি প্রক্রিয়াতেও বিপুল আর্থিক লেনদেনের খোঁজ পেয়েছিল ইডি। তার পরেই ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার কলকাতা হাইকোর্টকে পর্ষদরে পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে কেবল অনলাইনেই ডিএলএডে ভর্তি হবে।
আর অফলাইনে ডিএলএড ভর্তি প্রক্রিয়া হবে না বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের তরফে জানানো হয়েছে রাজ্যে ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি D.El.Ed কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না।

বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পর্ষদ আরও জানিয়েছে, মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। দুর্নীতির বিস্তর অভিযোগের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বিধায়ক মানিক ভট্টাচার্যকে জেরা করে ডিএলএডের ভর্তি প্রক্রিয়ায় ব্যপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে।
ডিএলএডে ভর্তির প্রক্রিয়ায় বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ প্রকাশ্যে আসে। কোটি কোটি টাকা দিয়ে ডিএলএডে ভর্তি হয়েছে বলে বলে জানতে পারেন তদন্তকারীরা। তারপরেই পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। েসই ঘটনা প্রকাশ্যে আসার পরেই এসএসসি নিয়োগ দুর্নীতি নিেয় সওয়াল করেন বিরোধীরা। সেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষের করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক শিক্ষক নিয়োগে ডিএলএড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষায় বসতে গেলে চাকরিপ্রার্থীকে ২ বছরের ডিএলএড কোর্স করা বাধ্যতা মূলক। সেকারণে মেধা তালিকা প্রকাশও অনলাইনে করা হবে বলে জানিয়েছে পর্ষদ। ফলে কলেজে গিয়ে ভর্তি বন্ধ হলে দালাল চক্র কাজ করতে পারবে না। ফলে যথেচ্ছভাবে টাকা নিয়ে ভর্তি হওয়ার ঘটনায় রাশ টানা যাবে বলে মনে করছে পর্ষদ।












Click it and Unblock the Notifications