এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও বিশেষ নজর দিচ্ছে সিবিআই

রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে নানা সময়ে সুবিধা নেওয়ার পাশাপাশি সমাজের উচ্চ মহলের বহু ব্যক্তি দামী উপঢৌকন নিয়েছেন। এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও তাই বিশেষ নজর দিচ্ছে সিবিআই।

কলকাতা, ৮ জানুয়ারি : রোজভ্যালি চিটফান্ড কাণ্ড নিয়ে বিশেষ তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে সিবিআই। সারদা কাণ্ডের মতোই রোজভ্যালি চিটফান্ড কাণ্ডেও রাজ্যের বহু প্রভাবশালী নেতা জড়িয়ে রয়েছেন বলে দাবি করেছে সিবিআই। নানা সময়ে এরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিবিআইয়ের থেকে টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন।

পাশাপাশি আরও একটি বিষয়ে নজর দিয়েছে সিবিআই। তদন্তকারীরা জানতে পেরেছে, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে নানা সময়ে সুবিধা নেওয়ার পাশাপাশি সমাজের উচ্চ মহলের বহু ব্যক্তি দামী উপঢৌকন নিয়েছেন।

এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও বিশেষ নজর সিবিআইয়ের

এবার সেই উপঢৌকন প্রাপকদের তালিকা তৈরি করে তা নিয়ে আধিকারিকেরা নেড়েচেড়ে দেখবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সেই সূত্র ধরে আরও বেশি কিছু নাম এই কাণ্ডে উঠে আসতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরা। তবে এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা।

প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরে আর কোন কোন প্রভাবশালী নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে তার তালিকা তৈরি করতে ব্যস্ত সিবিআই। এবার উপঢৌকন নিয়ে তদন্ত করলে নেতা-মন্ত্রী ছাড়া সমাজের আর কোন কোন ক্ষেত্রের ব্যক্তিরা এই তালিকায় চলে আসবেন তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+