হাওড়ায় গ্যাং ওয়ার! রামুয়া খুনের ২ দিনের মধ্যেই যুবকের নলি কেটে খুন
হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়ার খুনে দুদিনের মধ্যে খুন তার প্রাক্তন শাগরেদ গুড্ডু। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি রামুয়ার সঙ্গে গুড্ডুর সম্পর্কের অবনতি হয়েছিল।
হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়ার খুনে দুদিনের মধ্যে খুন তার প্রাক্তন শাগরেদ গুড্ডু। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি রামুয়ার সঙ্গে গুড্ডুর সম্পর্কের অবনতি হয়েছিল। সোদপুরের অমরাবতিতে পরিচয় লুকিয়ে আশ্রয় নেওয়া রামুয়ার খুনের সঙ্গে গুড্ডুর খুনের কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার সকালে হাওড়ার সান্ধ্যবাজার এলাকায় এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করা হয়। পরে তাকে গুড্ডু বলে শনাক্ত করেন স্থানীয়রা। খবর পাওয়ার পর পুলিশ দেহটি হাওড়া হাসপাতালে নিয়ে যায়।
গুড্ডুর দেহটি উদ্ধার করা হয়েছে হাওড়ার রামুয়ার বাড়ির কাছ থেকে। দুদিন আগে সোদপুরে রামুয়ার খুনের সঙ্গে এই খুনের কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ। অন্যদিকে রামুয়ার দলের খুনে ধরণ আর গুড্ডুর খুনের ধরণও এক বলেও জানাচ্ছে পুলিশের একটি মহল।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি খুনের বদলা খুন হতে পারে। রামুয়ার খুনের পিছনে থাকতে পারে, এই ভেবে শাগরেদরা গুড্ডুকে খুন করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।
গুড্ডুর মোবাইল ফোনের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। যে এলাকায় এই খুন হয়েছে, সকালে সেখানে গুড্ডুর যাওয়ার কথা নয় বলেও জানা গিয়েছে।
জানা যায় একসময়ে সে রামুয়ার দলের হয়ে কাজ করত। পরবর্তী সময়ে রামুয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হয়।












Click it and Unblock the Notifications