হঠাৎ অসুস্থ অপর্ণা সেন, ভর্তি হাসপাতালে

অপর্ণা সেন দীর্ঘদিন ধরেই গ্যাসট্রাইটিসে ভুগছেন। গত বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতে প্রাথমিক চিকিৎসার পরও যখন সুস্থ হননি, তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা, সামনের সপ্তাহেই ছুটি দেওয়া হবে তাঁকে।
এদিকে, অপর্ণা সেনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই নানা মহলে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। সারদা-কাণ্ডে এর আগে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তিনি সারদা গোষ্ঠী পরিচালিত 'পরমা' পত্রিকার দায়িত্বে ছিলেন। কত বেতন পেতেন, আদৌ কোনও সুযোগ-সুবিধা সুদীপ্ত সেনের থেকে নিয়েছিলেন কি না, ইত্যাদি তাঁর কাছে জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।












Click it and Unblock the Notifications