#Note Ban : আঙুলে কালি লাগানো থেকে সুপ্রিম কোর্টের রায়, আজ যা যা হল সারাদিনে
এদিন সুপ্রিম কোর্ট নোট বাতিলের সিদ্ধান্ত বাতিল করার আবেদনে সাড়া দেয়নি। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা, এবার সব ব্যাঙ্কে টাকা তুলতে আসা গ্রাহকদের হাতের আঙুলে কালির ছাপ লাগানো হবে। সবমিলিয়ে কী
নয়াদিল্লি, ১৫ নভেম্বর : নোট বাতিলের সিদ্ধান্ত বাতিলের আবেদনের প্রেক্ষিতে এদিন শুনানি ছিল সুপ্রিম কোর্টে। যদিও শুনানিতে নোট বাতিলের সিদ্ধান্ত বাতিল করার আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। তবে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের প্রেক্ষিতে আমজনতার যে হয়রানি হচ্ছে, তা বন্ধ করতে সরকারের কি পরিকল্পনা রয়েছে তা জানাতে বলেছে আদালত।
#Note Ban! এর মাঝেই বেঙ্গালুরুর এই বিয়েতে খরচ কয়েক কোটি টাকা!
এবার এই ব্যাঙ্কের এটিএম থেকে বেরবে ২০ ও ৫০ টাকার নোট
এই দুটি বড় নোট মিলিয়ে ভারতের মোট টাকার মোট ৮৬ শতাংশ দখল করে ছিল। তা একলপ্তে বাতিল হওয়ার পরে আমজনতার সমস্যা হওয়ারই কথা। তাই সরকারকে এই বিষয়ে নজর রাখার কথা বলেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট যদিও নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া নিয়ে জানিয়েছে, তাদের পক্ষে এতে নাক গলানো সম্ভব নয়। কারণ এটা সরকারের আর্থিক নীতি অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত। তবে আমজনতার কষ্ট লাঘব অবশ্যই করতে হবে কেন্দ্রকে।
#Note বাতিলের সিদ্ধান্তের পর একটাও চুরি হয়নি দেশের এই রাজ্যে
একইসঙ্গে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো যেতে পারে কিনা সেই বিষয়েও নরেন্দ্র মোদী সরকারকে ভাবনাচিন্তা করতে বলেছে আদালত।
'Micro ATM' এর মাধ্যমে এবার নতুন টাকার যোগান দেবে কেন্দ্র?
ঠিক এক সপ্তাহ আগে সন্ধ্যায় ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো নোট এই বছরের মধ্যে ব্যাঙ্কে জমা করে টাকা তোলার আবেদন করেন তিনি। এরপর ধীরে ধীরে বাজারে ২ হাজার ও নতুন ৫০০ টাকার নোট ছাড়ে আরবিআই।
প্রথমে সপ্তাহে ২০ হাজার ও দৈনিক এটিএম থেকে ২ হাজার তোলার কথা বললেও পরে তা বাড়িয়ে সপ্তাহে ২৪ হাজার ও দৈনিক ২৫০০ টাকা করা হয়েছে।
এদিন যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, কালো টাকার মালিকরা যাতে বারবার ব্যাঙ্কে গিয়ে নোট বদলাতে না পারেন সেজন্য এবার সব ব্যাঙ্কে টাকা তুলতে আসা গ্রাহকদের হাতের আঙুলে কালির ছাপ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত ভোটের সময়ে আঙুলে যেভাবে কালির ছাপ দেওয়া হয়, ঠিক সেভাবেই ব্যাঙ্কে আসা গ্রাহকদের আঙুলেও কালির ছাপ দেওয়া হবে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাস একথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications