কলকাতাকে ছাড়িয়ে উত্তর ২৪ পরগনাই উদ্বেগের কেন্দ্রে, করোনার পরিসংখ্যান জেলায় জেলায়
কলকাতাকে ছাড়িয়ে উত্তর ২৪ পরগনাই উদ্বেগের কেন্দ্রে, করোনার পরিসংখ্যান জেলায় জেলায়
বাংলায় করোনা সংক্রমণে উদ্বেগের কেন্দ্র হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনা। করোনা সংক্রমণের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাতে আতঙ্ক ছড়াচ্ছে কলকাতা-সংলগ্ন এই জেলা। কলকাতাকে ছাড়িয়ে উত্তর ২৪ পরগনা এখন করোনা সংক্রমণে সবার উপরে থাকছে বাংলায়। কলকাতা একটু নিম্নমুখী বর্তমানে, তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ এবং মৃত্যু একই হারে চলেছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ১৮ হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলায় ১৭৮৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩১২১। উত্তর ২৪ পরগনায় ৩৭৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪২২৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৬৩৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৮১৮৪৪। শুধু এদিনই কলকাতায় ৩১২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪২২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৫৪০১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৬১৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৭১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৭৪৪২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ৩৬৩৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৪৪১২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৬৭৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪০৯৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২০৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭৯৪১৬। হাওড়ায় আক্রান্ত ৭৮৪৫৭। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯৬ জন। হুগলিতে ১১৬৯ জন বেড়ে আক্রান্ত ৬৭৮৫৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭৬ জন, কোচবিহারে ২৭৯ জন, দার্জিলিংয়ে ৫৫৩ জন, কালিম্পংয়ে ৯৮ জন, জলপাইগুড়িতে ৫৯২ জন, উত্তর দিনাজপুরে ২৫২ জন, দক্ষিণ দিনাজপুরে ১০৩ জন, মালদহে ২৭১ জন, মুর্শিদাবাদে ২৭৫ জন, নদিয়ায় ১০৯৮ জন, বীরভূমে ৪২৭ জন, পুরুলিয়ায় ৮৩ জন, বাঁকুড়ায় ৫৮৮ জন, ঝাড়গ্রামে ১৯২ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৬৪ জন, পূর্ব মেদিনীপুরে ৬৯২ জন, পূর্ব বর্ধমানে ৫২৭ জন, পশ্চিম বর্ধমানে ৭২৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications