৩ জানুয়ারি জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায়
কলকাতা, ৩০ ডিসেম্বর: আগামী শনিবার দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। গার্ডেনরিচে নতুন পাম্প বসানো হবে। তাই বন্ধ রাখতে হবে জল সরবরাহ। কলকাতা পুরসভা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
মঙ্গলবার কলকাতা পুরসভার এক কর্তা জানান, দক্ষিণ কলকাতায় সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জল সরবরাহের ব্যবস্থা আরও ভালো করতে তাই নতুন পাম্প বসছে গার্ডেনরিচে।

৩ জানুয়ারি অর্থাৎ শুক্রবার সকালের পর থেকে জল বন্ধ থাকায় নিশ্চিতভাবেই সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। তাই আগাম যতটা সম্ভব বাড়িতে জল ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications