ময়দানে এখন কোনও গাছ কাটা যাবে না, বহাল হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ
ময়দান চত্বরে কোনও গাছ কাটা যাবে না। মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে গাছ কাটার কথা উঠেছিল। এর আগে গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার ফের গাছ না কাটায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আপাতত ময়দান চত্বরে কোনও গাছ কাটা যাবে না। পরিষ্কার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট।

প্রকল্প নির্মাণের জন্য রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফ থেকে সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছিল। তাই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সেনা। এছাড়া রাজ্যের বন দফতরের কাছ থেকেও অনুমতি লাগবে। তাই এখন গাছ কাটার কোন প্রশ্নই ওঠে না। আদালতে জানিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। তারপরেই এই নির্দেশ দেন প্রধান বিচারপতি।
এর আগের শুনানিতেও গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টই। মোমিনপুর - এসপ্লানেড মেট্রোর নতুন স্টেশন নির্মাণ হবে। এই রুটের জন্য ময়দানের প্রায় ৭০০ গাছ কাটা হবে। এই কথা জানা গিয়েছে। এই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
২৬ সেপ্টেম্বর থেকে তিনবার তথ্যের অধিকার আইনে প্রয়োজনীয় অনুমোদন আছে কি?সেটি জানতে চান মামলাকারী। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি বলে তাঁর দাবি। মামলায় বন দফতর ও রাজ্যকে সংযুক্ত করার নির্দেশ জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
কলকাতার ফুসফুস হল ময়দান চত্বর। এমনিতেই শহরের দূষণ ক্রমশ বাড়ছে। এছাড়াও তাপমাত্রা বাড়ছে শহরের। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় ৭০০ গাছ কাটা হবে। এই কথা শোনা যাচ্ছে। গাছ কাটা হলে পরিবেশের কী অবস্থা হবে? ১৯৫০ সালের পর থেকে শহরের তাপমাত্রা এখন সব থেকে বৃদ্ধি পেয়েছে। এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। এই কথা বলা হচ্ছে।
কলকাতা হাইকোর্টও এই বিষয়ে একই বক্তব্য রাখছে। সেজন্য বহু আলোচনা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সেজন্যই এই গাছ কাটার বিষয়টিতে স্থগিতাদেশ দেওয়া হল। আগামী ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications