প্রলয়ের পূর্বাভাস নাকি আলৌকিক কাণ্ড! রাস্তা থেকে উবে যাচ্ছে মানুষের ছায়া, সাবধান

প্রলয়ের পূর্বাভাস নাকি আলৌকিক কাণ্ড! রাস্তা থেকে উবে যাচ্ছে মানুষের ছায়া, সাবধান

রোদ আছে, কিন্তু ছায়া নেই। খাস কলকাতাই ঘটে গেল এমন অলৌকিক কাণ্ড। ভরদুপুরে উবে গেল ছায়া। শুধু মানুষের ছায়াই নয়, উবে গেল উলম্ব য়ে কোনও বস্তুর ছায়া। কেন এমন অলৌকিক ঘটনা ঘটল! খাস তিলোত্তমা কলকাতায় এমন ঘটনা দেখে বিস্মিত সকলে। মানুষ আতঙ্কিত- কেন এমন অলৌকিক কাণ্ড! এ কোনও মহাপ্রলয়ের সংকেত নয় তো!

কলকাতা থেকে ছায়া উধাও

কলকাতা থেকে ছায়া উধাও

বৃহস্পতিবার ভরদুপুরে কলকাতায় ছায়া উধাও হয়ে যায়। বেলা ১১টা ৩৪ মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য কলকাতায় কোনও উলম্ব বস্তর ছায়া পরিলক্ষিত হয়নি। মানুষ ছাড়াও কোনও উলম্ব বস্তু যেমন ল্যাম্প পোস্ট, বিদ্যুতের খুঁটি ইত্যাদির কোনও ছায়া পড়েনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন ৪ জুন কলকাতায় ছিল নো শ্যাডো ডে।

কেন এমন অলৌকিক কাণ্ড!

কেন এমন অলৌকিক কাণ্ড!

বিশেষজ্ঞদের ব্যাখ্যা, ৪ জুন কলকাতার ঠিক মাথার উপর দিয়ে সূর্যরশ্মি চলাচল করেছিল বেশকিছুক্ষণ। তখনই ছায়া উবে গিয়েছিল কলকাতার রাস্তা থেকে। সল্টলেক পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, সূর্যালোক বৃহস্পতিবার ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করে। ফলে কলকাতার মাথার উপর ছিল সূর্য।

কলকাতার পর হাওড়াতেও

কলকাতার পর হাওড়াতেও

বিশেষজ্ঞরা আরও জানান, সাধারণত কর্কটক্রান্তি রেখা দক্ষিণ থাকার কারণে প্রতি বছর দু-বার করে সূর্য মাথার উপর দিয়ে যায় এলাকা বিশেষ। তেমনই ৪ জুন কলকাতার উপর দিয়ে যায় সূর্যরশ্মি। শুধু কলকাতা নয়, এমন ঘটনার সাক্ষী থাকল হাওড়ায়। হাওড়ায় ৫ জুন ছায়া উবে গেল রাস্তা থেকে।

বিরল ছায়াহীন দিন অন্যত্রও

বিরল ছায়াহীন দিন অন্যত্রও

এদিন ১১টা ৩৬ মিনিট নাগাদ হাওড়ার রাস্তা থেকে ছায়া উধা হয়ে যায়। এমন ঘটনা এদিনই শেষ শেষ নয়। আবারও ঘটবে কলকাতা ও হাওড়ার বুকে। হাওড়া ও কলকাতায় ফের ছায়াহীন দিন দেখা যাবে ৭ জুলাই। এর পাশাপাশি বাংলার অন্যান্য জেলাতেও এমন বিরল ঘটনা দেখা যাবে। উত্তরায়নের পথে একবার, দক্ষিণায়নের পথে আরও একবার দেখা যাবে ছায়াহীন দিন।

আর যেখানে দেখা যাবে ছায়াহীন দিন

আর যেখানে দেখা যাবে ছায়াহীন দিন

পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্যে আরও কয়েকটি স্থানে এমন ছায়াহীন দিন দেখা যাবে। সল্টলেক পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের দেওয়া সেই তালিকায় দেখা যাচ্ছে- ৭ জুলাই হাওড়া, কলকাতা, ঘাটশিলা ও হাদনাবাদে দেখা যাবে ছায়াহীন দিন। ৮ জুলাই দেখা যাবে ঝাড়গ্রাম, বাগনান ও মহেশতলায়। আবার ৯ জুলাই খড়গপুর মেদিনীপুর, ডেবরা, ও বারুইপুরে দেখা যাবে তা। ১০ জুলাই তমলুকে দেখা যাবে ছায়াহীন দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+