হাইকোর্ট চত্বরে কোনও পোস্টার-প্ল্যাকার্ড-বিক্ষোভ নয়! দুটি মামলায় 'বড়' চাপে কলকাতা পুলিশ
হাইকোর্ট চত্বরে কোনও পোস্টার-প্ল্যাকার্ড-বিক্ষোভ নিয়ে কড়া নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের। এদিন হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ সংক্রান্ত আদালত অবমাননার রুল ইস্যু মামলার শুনানি ছিল। সেখানেই
হাইকোর্ট চত্বরে কোনও পোস্টার-প্ল্যাকার্ড-বিক্ষোভ নিয়ে কড়া নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের। এদিন হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ সংক্রান্ত আদালত অবমাননার রুল ইস্যু মামলার শুনানি ছিল। সেখানেই এই নির্দেশ দেয় তিন বিচারপতির বেঞ্চ।
বিষয়টি নিশ্চিত করবেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল, এমনটাই বলা হয়েছে সেই নির্দেশে। তবে এই নির্দেশ দেওয়া হচ্ছে, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।

তিন বিচারপতির বেঞ্চে শুনানি
গত সপ্তাহে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ, তাঁর এজলায় বয়কট এবং তাঁর বাড়ির সামনে পোস্টার সাঁটা হয়। সেখানে বিচারপতির নাম দিয়ে বলা হয় বিচারের নামে কলঙ্ক। যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সেই বিষয়টি নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। যার শুনানি এদিন হয় তিন বিচারপতির বেঞ্চে। বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বেঞ্চে সেই মামলার শুনানি হয়।

প্রবল চাপে কলকাতা পুলিশ
তিন বিচারপতির বেঞ্চ নির্দেশে বলেছে, কার নির্দেশে, কে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা খুঁজে বের করতে হবে কলকাতা পুলিশকে। এব্যাপারে লেক থানা এবং কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে কোথায় সেই পোস্টার ছাপা হয়েছে, তাও খুঁজে বের করতে হবে। ৯ জানুয়ারি আদালত বয়কটের ঘটনায় সিসিটিভি ফুটেড সংরক্ষণ করা হয়েছে কিনা, তাও জানতে চাওয়া হয়েছে আদালতের তরফে।

আদালত অবমাননার রুল কেন ইস্যু হবে না
আদালতের থেকে যে তথ্য সামনে এসেছে, সেখানে বলা হয়েছে, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেছেন, যে বা যেসব আইনজীবী এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা মারাত্মক অপরাধ করেছেন। তাঁরা শুধু আদালতের কাজে বাধা দেননি, বিচারব্যবস্থাকেও চ্যালেঞ্জ করেছেন। বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছেন, বিচারপতির বাড়ির সামনে বিচারপতির নামে কারা পোস্টার দিয়েছে, সেই সংক্রান্ত ফুটেজ জমা দিয়েছেন কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসি। এছাড়াও এদিন হাইকোর্টের তরফে বলা হয়েছে, ১১ জন আইনজীবী এবং কুণাল ঘোষকে হলফনামা দিয়ে বলতে হবে, তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার রুল জারি করা হবে না?

একই ইস্যুতে অন্য মামলায় পুলিশকে নির্দেশ
একই ইস্যুতে অন্য একটি মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ৭ দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। তার পাল্টা হলফনামা দেবেন মামলকারীও।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। আদালতে সওয়ালের সময় তিনি বলেন, ৪-৫ দিন হয়ে গিয়েছে পুলিশ কী পদক্ষেপ করেছে তা জানা যায়নি। যাঁরা পোস্টার লাগিয়েছে তাঁদের খোঁজার কাজ পুলিশ শুরু করেছে কি না, তা-ও অজানা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications