লকডাউনে ২৫ ও ২৯ জুলাই বিমান পরিচালনা বন্ধ রাখা হবে কলকাতা বিমানবন্দরে
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ কমাতে প্রত্যেক সপ্তাহে দু’দিনের লকডাউন কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবারের পর শনিবার ২৫ জুলাই ফের লকডাউন হবে রাজ্য সহ কলকাতায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ও ২৯ জুলাই কলকাতা বিমানবন্দরে বিমান পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। ওই দুইদিনই রাজ্যে লকডাউন থাকবে।

কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, 'এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২৫ ও ২৯ জুলাই কোনও বিমান চলবে না।’ কোভিড–১৯–এর চেইন ভাঙতে রাজ্য সরকার সপ্তাহের দু’দিন লকডাউন কার্যকর করবে বলে ঠিক করেছে।
যদি লকডাউনের সময় সীমা বাড়ানো হয় তবে কি এই নিয়মও বাড়ানো হবে, বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় যে সম্ভাবনা রয়েছে, তবে এ সংক্রান্ত ঘোষণা করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। গত সপ্তাহে কলকাতা থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আহমেদাবাদের যাত্রীবাহী বিমান বাতিল করা হয়েছে ৩১ জুলাই পর্যন্ত।












Click it and Unblock the Notifications