টিভির দর্শকদের জন্য স্বস্তি! পে চ্যানেল নিয়ে বড়সড় নির্দেশ আদালতের
পে চ্যানেলের জন্য বাড়তি টাকা দেওয়া নিয়ে ট্রাইয়ের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ফলে টিভির দর্শকদের জন্য আপাতত রয়েছে সুখবর!
পে চ্যানেলের জন্য বাড়তি টাকা দেওয়া নিয়ে ট্রাইয়ের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ফলে টিভির দর্শকদের জন্য আপাতত রয়েছে সুখবর! ফেব্রুয়ারি থেকে পে চ্যানেলের জন্য় আপাতত দিতে হবে না বাড়তি টাকা। মঙ্গলবার এক নির্দেশে একথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

এর আগে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া এক নির্দেশিকায় জানায়, পে চ্যানেলের জন্য আবলাদা করে বাড়তি টাকা দিতে হবে। যার বিরোধিতা করে ৮০ জন কেবল অপরেটর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় রায়ে বিচারপতি জানিয়েছেন আপাতত লাগু করা যাবে না ট্রাইয়ের নির্দেশ। নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের এই নির্দেশের ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় ফ্রি চ্যানেল দেখা যাবে চলতি প্যাকেজেই। এই মামলায় ট্রাইয়ের হলফনামা তলব করেছে আদালত। তবে আপাতত এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের কেবল অপরেটররা।












Click it and Unblock the Notifications