প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দিদিকে! ১৫০ কিমি সাইকেল চালিয়ে যুবক হাজির ব্রিগেডে
কাটোয়া থেকে কলকাতার ব্রিগেডে। সাইকেল চালিয়ে এসেছেন নিতাই দাস কৈবর্ত্য। শুক্রবার বাড়ি থেকে রওনা হয়েছেন তিনি।
কাটোয়া থেকে কলকাতার ব্রিগেডে। সাইকেল চালিয়ে এসেছেন নিতাই দাস কৈবর্ত্য। শুক্রবার বাড়ি থেকে রওনা হয়েছেন তিনি। প্রায় দেড়শো কিমি পথ সাইকেলে অতিক্রম করেছেন তিনি। দিদিকে ভাল বসেন, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলেই এসেছেন। জানিয়েছেন নিতাই।

সাইকেলের সামনে তৃণমূলের পতাকা দিয়ে সাজিয়েছেন কাটোয়ার নিতাই দাস কৈবর্ত্য। আর পিছনে রয়েছে, থাকা-খাওয়ার সরঞ্জাম।

উন্নয়ন করতে দিদি প্রধানমন্ত্রী হতে চান। তার জন্য শুভকামনা জানাতেই সাইকেল চালিয়ে কলকাতায় আসা বলে জানিয়েছেন নিতাই। নিতাই দায় কৈবত্য দাবি করেছেন, দিদির প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে।












Click it and Unblock the Notifications