স্থায়ী জামিন নিরাপদ সর্দারের, নিশ্চিত করল কলকাতা হাইকোর্ট
নিরাপদ সর্দারের স্থায়ী জামিন নিশ্চিত করল কলকাতা হাইকোর্ট। আর অন্তর্বর্তী কালীন জামিন নয়। এবার থেকে স্থায়ী জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে।
এর আগে মঙ্গলবার নিরাপদ সর্দার অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী কালীন জামিন মঞ্জুর করেছিলেন। শুধু তাই নয়, সেদিনই প্রাক্তন বিধায়ককে জেল থেকে ছাড়তে হবে। না হলে আদালত অবমাননা হবে। এই কথাও বলা হয়েছিল৷

২৯ ফেব্রুয়ারি এই বিষয়ে বসিরহাট পুলিশ সুপারকে রিপোর্ট দিতে হবে। এই কথাও জানানো হয়েছিল। এদিন বসিরহাটের পুলিশ সুপারের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট হয় হাইকোর্ট। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। নিরাপদ সর্দারের বিরুদ্ধে বিরূপ কোনও রিপোর্ট নেই। জানালেন বিচারপতি। সেই প্রেক্ষিতে স্থায়ী জামিন মঞ্জুর করে আদালত।
মঙ্গলবার রাতেই তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আজ বৃহস্পতিবার নিরাপদ সর্দারের জন্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। তিনি এলাকায় ফিরেছেন। সিপিএম কর্মী - সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গিয়েছে৷
সন্দেশখালিতে গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল নিরাপদ সর্দারকে। তৃণমূল নেতা শিবু হাজরার ঘনিষ্ঠ ভানু মণ্ডল অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। সন্দেশখালিতে অশান্তি তৈরি, উস্কানি দেওয়ার অভিযোগ ছিল নিরাপদ সর্দারের বিরুদ্ধে।
শেখ শাহজাহানে আজই পুলিশের জালে। ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানী ভবনে তাকে রাখা হয়েছে। ওই দিনই সম্পূর্ণ মুক্ত হলেন সন্দেশখালি এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।












Click it and Unblock the Notifications