বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল থেকে আসা রোগী ভর্তি হাসপাতালে

নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এই রাজ্যে। প্রচণ্ড জ্বর নিয়ে কেরলের এর্নাকুলাম থেকে আসা রোগীকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এই রাজ্যে। প্রচণ্ড জ্বর নিয়ে কেরলের এর্নাকুলাম থেকে আসা রোগীকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে, এর আগেই এখানে ভর্তি থাকা সফিকুল নামে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল থেকে আসা রোগী ভর্তি হাসপাতালে

কেরলের এর্নাকুলামে শ্রমিকের কাজ করতেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা আসিক মণ্ডল। সেখানে দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকায় রাজ্যে ফিরে আসেন। বাড়িতে আসার পর তাকে ডোমকল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

আসিক মণ্ডল জানিয়েছে, গত প্রায় কুড়ি দিন ধরে সে জ্বরে আক্রান্ত। তাকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁকে যেসব চিকিৎসক ও নার্স পরীক্ষা করছেন, তাঁরাও মাস্ক ও গ্লাভস পড়ে যাচ্ছেন। এমন কী চিকিৎসক ও নার্সদের ওপরও নজর রাখা হচ্ছে।

অন্যদিকে গত সপ্তাহে বেঙ্গালুরু থেকে আসা মুর্শিদাবাদেরই রেজিনগরের যুবক সফিকুলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গত তিনদিন ধরে তার জ্বর আসেনি বলে জানা গিয়েছে। এরই মধ্যে এই যুবকের জন্য হাসপাতালে তরফে এন-নাইন্টি ফাইভ মাস্ক এবং মশারি দেওয়া হয়েছে। তবে সফিকুলের ঠিক কী হয়েছে, তা এখনও জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+