বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল থেকে আসা দাসপুরের রোগী ভর্তি বেলেঘাটা আইডিতে

নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এই রাজ্যে। প্রচণ্ড জ্বর নিয়ে কেরল থেকে আসা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের যুবককে মঙ্গলবার রাতে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এই রাজ্যে। প্রচণ্ড জ্বর নিয়ে কেরল থেকে আসা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের যুবককে মঙ্গলবার রাতে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। রোগ নির্ণয়ে ধোঁয়াশার মধ্যেই গত সপ্তাহে ভর্তি সফিকুল নামে মুর্শিদাবাদের যুবককে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল থেকে আসা দাসপুরের রোগী ভর্তি বেলেঘাটা আইডিতে

কেরলে শ্রমিকের কাজ করতেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের যুবক উত্তম ভৌমিক। এক সপ্তাহের বেশি জ্বর থাকায় রাজ্যে ফিরে আসেন। মেদিনীপুর থেকে তাকে বেলেঘাটা আইডিতে রেফার করা হয়। মঙ্গলবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে যাওয়া হলে উত্তম ভৌমিককে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেওয়া হয়। এর আগে কেরলে কাজ করতে যাওয়া এবং জ্বরে আক্রান্ত মুর্শিদাবাদের একাধিক যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও কারও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

উত্তম ভৌমিক জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত। তাকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁকে যেসব চিকিৎসক ও নার্স পরীক্ষা করছেন, তাঁরাও মাস্ক ও গ্লাভস পড়ে যাচ্ছেন। এমন কী চিকিৎসক ও নার্সদের ওপরও নজর রাখা হচ্ছে।

তবে এর আগে নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়া সফিকুল ও আসিফ মণ্ডলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+