অনশনের নবম দিন, আরও এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে
আমরণ অনশন কর্মসূচির আজ নবম দিন। রবিবার গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন চলছে। আর ধর্মতলায় দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জুনিয়র চিকিৎসকরা। এক প্রতিকূল পরিস্থিতিতে চলছে লড়াই।
রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরাও জোট বাঁধছেন। সেই পরিস্থিতিতে এরপর আন্দোলন কতটা কঠিন হতে চলেছে? রাজ্য সরকারের উপর কতটা চাপ বাড়াবেন চিকিৎসকরা? সেই প্রশ্ন উঠছে৷

অনশনরত আরও এক চিকিৎসকের শারীরিক অবনতি। এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি তিনি। পেটে যন্ত্রণা রয়েছে তাঁর। ওই জুনিয়র চিকিৎসকের নাম অনুষ্ঠুপ মুখোপাধ্যায়। গতকাল শনিবার বিকেল থেকেই শুরু হয়েছিল এই যন্ত্রণা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় রাতের দিকে।
১৮৭ ঘণ্টা হয়ে গিয়েছে জুনিয়র ডাক্তারদের এই অনশন আন্দোলন। রবিবার এক বেলা অরন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ শনিবারে পুজোর শেষ লগ্নে অভয়া মঞ্চে অগণিত মানুষ ধর্মতলায় অনশন মঞ্চে গিয়েছেন। অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের মনোবল জোগানোর চেষ্টা করছেন। পাশাপাশি চলছে রাজপথে পথনাটক।
অনশন শুরুতে জুনিয়র ডাক্তারদের সংখ্যা ছিল সাত জন। বর্তমানে ধর্মতলায় অনশন রত জুনিয়রদের সংখ্যা আট। অনিকেত মাহাতো অসুস্থ হবার পর দুজন অনশন শুরু করেন উত্তরবঙ্গে। একজন অসুস্থ। একজন এখনও পর্যন্ত অনশনরত। সর্ব মোট নয় জন জুনিয়র ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে অনশনরত।
রাজ্য সরকারের তরফে পুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে রেড রোডে। ১৫ অক্টোবর এই কার্নিভাল হবে। পাল্টা কার্নিভালের ডাক জুনিয়র ডক্টরস ফোরামের। আগামী ১৫ তারিখ হতে চলেছে দ্রোহ পক্ষ থেকে পাল্টা কার্নিভাল। এখনও পর্যন্ত কার্নিভালের সময় স্থান ও মূল বিষয়বস্তু জানানো হয়নি। সেখানে কী হবে? তাই নিয়েও ধোঁয়াশা থাকছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications