লাড্ডু কারখানার আড়ালে অস্ত্র-জালনোটের কারবার! এসটিএফের জালে ৯ জন

কলকাতা পুলিশের এসটিএফ-এর অভিযানে সাফল্য। অস্ত্র ব্যবসা ও জালনোট চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সব মিলিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

কলকাতা পুলিশের এসটিএফ-এর অভিযানে সাফল্য। অস্ত্র ব্যবসা ও জালনোট চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সব মিলিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। ৩ জনকে ধরা হয়েছে ধর্মতলা থেকে। বাকি ছয়জনকে ধরা হয়েছে জগদ্দল থেকে।

লাড্ডু কারখানার আড়ালে অস্ত্র-জালনোটের কারবার! এসটিএফের জালে ৯ জন

গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। লক্ষ টাকার জালনোট-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন মালদহের কালিয়াচকের বাসিন্দা। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেখান থেকেই জগদ্দলের ছোট শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় এসটিএফ।

সোমবার জগদ্দল থানায় পুলিশের সহযোগিতায় ছোট শ্রীরামপুরে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। যে ঠিকানায় পুলিশ যায়, সেখানে সামনে রয়েছে লাড্ডু কারখানা। এই কারখানার পিছনের অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় লেদ মেশিন এবং ৪০ অসমাপ্ত রিভলবার। মালিক-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাড্ডু কারখানার মালিক স্থানীয়দের জানিয়েছিলেন, সেখানেই বেশ কয়েক ঘর ভাড়া দিয়েছেন তিনি। পুলিশি হানায় দেখা য়ায় এই ভাড়াটেরা সবাই অস্ত্র কারবারী এবং মুঙ্গেরের বাসিন্দা। যে ঘটনার পিছনে রয়েছেন ওই কারখানার মালিকই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+